শিরোনাম
◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ তাঁবু রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ, আয় ২৩ কোটি ডলারের বেশি ◈ জিম্বাবুয়ের কাছে হারের পর ক্রিকেটার‌দের তা‌মিম বল‌লেন, ক‌ঠোর প‌রিশ্রম চা‌লি‌য়ে যাও রেজাল্ট পা‌বে ◈ টানা পাঁচ দিনের ছুটিতে রাজধানী ছাড়ছেন নগরবাসী ◈ বৈধ অস্ত্র দিয়ে ভয়-ভীতি দেখালে কী শাস্তি, লাইসেন্স পেতে কী যোগ্যতা লাগে জানুন নিয়ম ◈ ছবি চালিয়ে বিদ্যুৎ বিলের টাকাও উঠছে না, চিরতরে বন্ধ হচ্ছে গাজীপুরের ‘উল্কা’ সিনেমা হল ◈ কক্সবাজারের পাহাড়ি সড়কে দুই দফায় ডাকাতি, ১৫-১৬টি যানবাহনের যাত্রীদের মালামাল লুট ◈ ঢাকা-২৩ আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়ন পেতে ৬৯ প্রার্থীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান ◈ সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন-ভাতা নিয়ে যা জানাল অর্থ মন্ত্রণালয়

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ০৯:৫২ সকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২৬, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের নতুন নির্বাচক রমেশ পাওয়ার, চেয়ারম্যান প্রজ্ঞান ওঝা

স্পোর্টস ডেস্ক : অজিত আগরকরের উত্তরসূরি হিসেবে ভারতের নির্বাচক কমিটিতে জায়গা পেয়েছেন সাবেক অলরাউন্ডার রমেশ পাওয়ার। একই সঙ্গে নির্বাচক কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে প্রজ্ঞান ওঝার নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সোমবার এ ঘোষণা দেওয়া হয়।

আগরকরের মেয়াদ শেষ হওয়ার পর অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন ওঝা। এবার স্থায়ীভাবে সেই দায়িত্ব পেলেন তিনি। জাতীয় নির্বাচকদের মধ্যে টেস্ট খেলার অভিজ্ঞতায় এগিয়ে থাকায় ওঝাকে চেয়ারম্যান হিসেবে বেছে নিয়েছে বোর্ড। তাঁর সঙ্গে নির্বাচক কমিটিতে রয়েছেন আরপি সিং, অজয় রাতরা ও শিবসুন্দর দাস। --- আনন্দবাজার

পশ্চিমাঞ্চলের প্রতিনিধি হিসেবে পাওয়ারকে নিয়োগ দেওয়ার সুপারিশ করে ক্রিকেট অ্যাডভাইজরি কমিটি (সিএসি)। অশোক মলহোত্র ও যতীন পরাঞ্জপের নেতৃত্বাধীন কমিটি আবেদনকারীদের সাক্ষাৎকার এবং ক্রিকেটীয় অভিজ্ঞতা মূল্যায়ন করে তাঁকে নির্বাচন করে।

ভারতের হয়ে দুটি টেস্ট ও ৩১টি ওয়ানডে খেলেছেন পাওয়ার। কোচ হিসেবেও রয়েছে তাঁর অভিজ্ঞতা। ভারতের নারী ক্রিকেট দল ছাড়াও মুম্বাই ও গুজরাটের রঞ্জি দলের কোচ ছিলেন তিনি। কাজ করেছেন বিসিসিআইয়ের সেন্টার অব এক্সিলেন্সে বোলিং কোচ হিসেবেও।

এদিকে, নির্বাচক হিসেবে আগরকরের অবদানের প্রশংসা করেছে বিসিসিআই। তাঁর দায়িত্বকালেই ভারত দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ও দুবার এশিয়া কাপ জিতেছে। এ ছাড়া একবার চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাও জিতেছে দলটি।

  • সর্বশেষ