শিরোনাম
◈ ব্যাংকিংয়ে কড়াকড়ি, ক্যাশলেস অর্থনীতির পথে নতুন চ্যালেঞ্জ ◈ বিশ্বকাপের ক‌য়েক ঘণ্টা আগেই ফিফা সভাপতির বিরুদ্ধে ফ্রা‌ন্সের আদাল‌তে মামলা করলেন মি‌শেল প্লাতিনি ◈ শুধু মাতৃভূমি নয়, বিশ্বশান্তির জন্যও কাজ করছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ব্যভিচার ও প্রতারণার মামলায় খালাস পেলেন নাসির হোসেন ও তামিমা ◈ এআই দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাইবার আইনে নতুন শাস্তির বিধান ◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০২৬, ০৫:১২ বিকাল
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

কো‌নো ক্রিকেটা‌রের আইপিএলে নূন্যতম সুযোগ থাকলে পিএসএলে আসবে না: আহ‌মেদ শেহজাদ

স্পোর্টস ডেস্ক : পা‌কিস্তা‌নের ক্রিকেটার আহ‌মেদ শেহজাদ ব‌লে‌ছেন, পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে আইপিএলকে বেছে নেওয়ায় কেকেআরের ক্রিকেটার ব্লেসিং মুজারাবানিকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এই শাস্তিতে ভবিষ্যতে আদৌ কোনো লাভ হবে না। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের মতে, এ সমস্যা সমাধানে পিএসএলের মান আরও বাড়াতে হবে।

নিজের ইউটিউব চ্যানেলে শেহজাদ বলেছেন, 'নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা দেওয়া হয়নি, এসব দিকে না তাকিয়ে আমাদের বৃহত্তর স্বার্থের কথা ভাবা উচিত। সবার আগে মনে রাখবেন, যারা আমাদের দেশে খেলছে তারা হয়তো আইপিএল থেকে অবসর নিয়েছে অথবা সেই লিগে তাদের আর গ্রহণযোগ্যতা নেই। যার ন্যূনতম সুযোগ রয়েছে সে আইপিএল বেছে নেবে। 

শেহজাদ পাকিস্তানের সাংবাদিকদেরও একহাত নিয়েছেন। তার মতে, বারবার আইপিএল এবং পিএসএলের তুলনা করে বিদেশি ক্রিকেটারদের বিব্রত করা হচ্ছে। শেহজাদ বলেন, 'কুশল মেন্ডিস পিএসএলে ভালো খেলছে। তাকে প্রশ্ন করা হচ্ছে, ‘শেষবার পিএসএল ছেড়ে আইপিএলে খেলতে গিয়েছিলেন। এখন আপনার কেমন লাগছে?' কী ধরনের অদ্ভুত প্রশ্ন এক বার ভেবে দেখুন।'

'রাইলি রুশোর দিকে তাকান। পিএসএলে তার পারফরম্যান্সের কোনো ঠিক-ঠিকানা নেই। কিন্তু বড় বড় কথা বলে যাচ্ছে। তাকে যখন পিএসএল এবং আইপিএলের তুলনা নিয়ে প্রশ্ন করা হয়েছিল, সে বলেছিল, আইপিএল অনেকটা বলিউডের সিনেমার মতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়