শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০০ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবসর ভেঙে মাঠে ফিরছেন ডি মারিয়া?

২০২৪ সালে কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আনহেল ডি মারিয়া। কিন্তু ৩৮ বছর বয়সেও মাঠের পারফরম্যান্স বলছে, ‘এল ফিদিও’ এখনো ফুরিয়ে যাননি। আর্জেন্টিনার ঘরোয়া লিগে শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালের জার্সিতে তার সাম্প্রতিক জাদুকরী ছন্দ নতুন এক প্রশ্নের জন্ম দিয়েছে-তবে কি ২০২৬ বিশ্বকাপে আবারও আকাশী-সাদা জার্সিতে দেখা যাবে এই কিংবদন্তিকে?

আর্জেন্টিনার ১৯৭৮ বিশ্বকাপ জয়ের নায়ক, কিংবদন্তি গোলরক্ষক উবালদো ফিল্লোল অন্তত তেমনটাই মনে করছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় তিনি দাবি করেন, ডি মারিয়াকে অবসর ভেঙে ফেরানোর জোর চেষ্টা চলছে।

ফিল্লোল বলেন, ‘আমি শুনেছি কোচিং স্টাফ এবং দলের কিছু ফুটবলার তাকে ফেরার জন্য উৎসাহিত করছেন। বর্তমানে তিনি যে ফর্মে আছেন, তাতে পরবর্তী বিশ্বকাপে তাকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।’

ডি মারিয়ার বর্তমান ফর্ম নিয়ে ফিল্লোলের যুক্তি বেশ জোরালো। লিওনেল মেসির যুক্তরাষ্ট্রের লিগ (এমএলএস) এবং আর্জেন্টিনার ঘরোয়া লিগের তুলনা টেনে তিনি বলেন, ‘আর্জেন্টাইন লিগ অনেক বেশি প্রতিযোগিতামূলক। এখানে লড়াই করে জায়গা করে নিতে হয়। এই বয়সেও ডি মারিয়া যেভাবে গোল করছেন এবং সতীর্থদের দিয়ে গোল করাচ্ছেন, তাতে তার ক্ষুধা ও গতিশীলতা স্পষ্ট।’

সোমবার বারাকাস সেন্ট্রালের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচেও জালের দেখা পেয়েছেন ডি মারিয়া। রোসারিওর ইতিহাসে ৩৮ বছর বয়সের পর গোল করা মাত্র চারজন ফুটবলারের একজন এখন তিনি। এমন পারফরম্যান্সের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের মধ্যে তাকে ফেরানোর দাবি জোরালো হচ্ছে।

কেউ কেউ বলছেন, শিরোপা ধরে রাখতে হলে মেসির পাশে ডি মারিয়ার অভিজ্ঞতা অপরিহার্য।

যদিও ডি মারিয়া নিজে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ইঙ্গিত দেননি, তবে ফিল্লোলের মতো অভিজ্ঞদের বিশ্বাস—সঠিক প্রস্তাব পেলে হয়তো আরও একবার বিশ্বমঞ্চে দেখা যেতে পারে আর্জেন্টিনার এই ‘তুরুপের তাস’কে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়