শিরোনাম
◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ১১ মার্চ, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরষ্কার দিয়ে রী‌তিমত বিপ‌দে পড়েছেন সংস্থার সভাপতি ইনফা‌ন্তি‌নো

স্পোর্টস ডেস্ক : আগে কখনও দেখা যায়নি ফিফা বিশ্বকাপে এমন পুরষ্কার।  ফুটবলের ‘একত্রীকরণ শক্তি’ তুলে ধরার কথা বলে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা প্রথমবারের মতো ‘ফিফা শান্তি পুরস্কার’ চালু করে। 

গত ৫ ডিসেম্বর এই পুরষ্কার তুলে দেওয়া হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। আর এ নিয়ে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক আর ক্ষোভ দেখা গিয়েছে ফুটবল সমর্থকদের মধ্যে। ---- টি স্পোর্টস

ট্রাম্পকে নতুন এই স্বীকৃতি দিয়ে এবার বিপদে পড়ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার নৈতিকতা কমিটিকে সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চালানোর অনুরোধ জানানো হয়েছে। অভিযোগ উঠেছে—তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে ফুটবলের সর্বোচ্চ সংস্থার রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ করেছেন।

ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে প্রথমবারের মতো শান্তি পুরষ্কার দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর এর স্বপক্ষে পোস্ট করে  সাক্ষাৎকারও দিয়েছেন ইনফান্তিনো। এবার তাঁর বিরুদ্ধে ফিফারই নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

মানবাধিকার সংস্থা ‘ফেয়ারস্কোয়ার’ বিবিসি স্পোর্টের দেখা একটি অভিযোগপত্রে লিখেছে, ‘ইনফান্তিনো ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার স্পষ্টভাবে চারটি নিয়ম ভেঙেছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, ‘একজন দায়িত্বে থাকা রাজনৈতিক নেতাকে এ ধরনের পুরস্কার দেওয়া নিজেই ফিফার নিরপেক্ষতার নীতির একটি স্পষ্ট লঙ্ঘন। ফিফা সভাপতি সংস্থার লক্ষ্য, কৌশলগত দিকনির্দেশনা, নীতি বা মূল্যবোধ একতরফাভাবে ঠিক করে দেওয়ার ক্ষমতা রাখেন না।

ওয়াশিংটনের কেনেডি সেন্টারে একটি বড় সোনালি ট্রফির পাশাপাশি ট্রাম্পকে একটি মেডেল ও সনদ দেন ইনফান্তিনো। পুরস্কার দেওয়ার আগে দেখানো ভিডিওর পরে দেওয়া বক্তৃতায় তিনি বলেছেন, ‘একজন নেতার মধ্যে আমরা যা চাই, তা-ই তিনি প্রদর্শন করেছেন। তিনি আরও যোগ করেন, ‘মি. প্রেসিডেন্ট, আমার সমর্থন সবসময়ই আপনার সঙ্গে থাকবে।

গত অক্টোবর ইনফান্তিনো সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছিলেন, ‘ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের পুরোপুরি যোগ্য। গত নভেম্বরে মায়ামিতে আমেরিকান বিজনেস ফোরামে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘আমাদের উচিত ট্রাম্প যা করছেন (যুক্তরাষ্ট্রে) তাকে সমর্থন করা, কারণ আমার মনে হয়, পরিস্থিতি বেশ ভালোই দেখাচ্ছে।

ফেয়ারস্কোয়ার ফিফা সভাপতির আরও অভিযোগ করেছে, ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রণ পাওয়ার পর জানুয়ারিতে ইনফান্তিনোর করা একটি ইনস্টাগ্রাম ভিডিও পোস্টেও ‘ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার প্রতি সমর্থনের ইঙ্গিত পাওয়া যায়।’

ফেয়ারস্কোয়ারের প্রোগ্রাম ডিরেক্টর নিকোলাস ম্যাকগিহান বলেছেন, ‘এই অভিযোগ কেবল ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডার প্রতি ইনফান্তিনোর সমর্থন নিয়ে নয়। আরও বিস্তৃতভাবে এটি দেখায়—ফিফার অদ্ভুত শাসনব্যবস্থা কীভাবে জিয়ান্নি ইনফান্তিনোকে সংস্থার নিয়ম খোলাখুলিভাবে ভঙ্গ করার সুযোগ দিয়েছে, এবং এমন আচরণ করতে দিয়েছে যা বিপজ্জনক এবং বিশ্বের জনপ্রিয়তম খেলাটির স্বার্থের সম্পূর্ণ বিপরীত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়