শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ১১:২২ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

‌লিডস ইউনাই‌টে‌ডের বিরু‌দ্ধে ম্যানচেস্টার সিটির নাটকীয় জয়

স্পোর্টস ডেস্ক : ম‌্যান‌চেস্টার সি‌টি যেভা‌বে ঝড় তু‌লে ছি‌লো, সেটা শেষ পর্যন্ত ধ‌রে রাখ‌তে পা‌রে‌নি। ত‌বে প্রথমার্ধেই দুই গোল করে অনায়াস জয়ের সম্ভাবনা জাগাল ম্যানচেস্টার সিটি। কিন্তু বিরতির পর খেই হারাল দলটি। সেই সুযোগে লড়াই জমিয়ে তুলল লিডস ইউনাইটেড। শেষ সময়ে দলকে আবার পথ দেখালেন ফিল ফোডেন। তার জোড়া গোলে নাটকীয় জয় পেল পেপ গার্দিওলার দল।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-২ গোলে জিতেছে সিটি। তাদের আরেক গোলদাতা ইয়োশকো ভার্দিওল।

গত সপ্তাহে প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ২-১ ও চ্যাম্পিয়ন্স লিগে বায়ার লেভারকুজেনের বিপক্ষে ২-০ গোলে হারের পর, দারুণ জয়ের আনন্দে ভাসল ম্যানচেস্টার সিটি। লিগ টেবিলেও এক ধাপ এগিয়ে গেল তারা।

১৩ ম্যাচে ৮ জয় ও ১ ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে সিটি। তিন নম্বরে নেমে যাওয়া চেলসির পয়েন্ট ২৩; অবশ্য একটি ম্যাচ কম খেলেছে তারা। চেলসির সমান ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়