শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০২৫, ১০:৫১ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেষ মুহূর্তে গোল হজমে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ

প্রীতি ম্যাচে সফরকারী নেপালের বিপক্ষে জেতা ম্যাচ ড্র করলো বাংলাদেশ। ম্যাচে ১-২ গোলের ব্যবধানে এগিয়ে থাকলেও খেলার শেষ মুহূর্তে গোল হজম করে বাংলাদেশ। এতে শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়েন স্বাগতিকরা।

বৃহস্পতিবার প্রীতি ম্যাচে জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়েছিল স্বাগতিকরা। চাপ মাথায় নিয়ে দ্বিতীয়ার্ধ শুরু হতেই স্বাগতিকরা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। হামজা চৌধুরী দ্রুতই করেন জোড়া গোল। তবে শেষ পর্যন্ত আর জয় পায়নি হ্যাভিয়ের ক্যাবরেরার দল।

ম্যাচের ২৯ মিনিটে রক্ষণভাগের ভুলের কারণে গোল হজম করেছিল বাংলাদেশ। নেপালের রোহিত চাঁদ বক্সের বাইরে থেকে শট নিয়ে গোল করেন। দ্বিতীয়ার্ধে জুনিয়র সোহেল রানাকে বসিয়ে শমিত সোমকে মাঠে নামান কোচ হ্যাবিয়ের ক্যাবরেরা।

ভালোয় ভালোয় ম্যাচটা শেষ হতে যাচ্ছিল। ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় শেষদিকে হামজা চৌধুরীকে তুলে নেন কোচ। এরপরই ইনজুরি সময়ে কর্নার থেকে বল পেয়ে ব্যাক হিলে গোলরক্ষক মিতুল মারমাকে পরাস্থ করেন নেপালের অনন্ত তামাং। এতে শেষ মুহূর্তে জয় হাতছাড়া হয় বাংলাদেশের।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়