শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ০৭:৩২ বিকাল
আপডেট : ১৪ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

হামজা চৌধুরী এখন ঢাকায়

স্পোর্টস ডেস্ক :  বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়াই হ‌বে নেপাল ও ভার‌তের। দুটি ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টার পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে সরাসরি টিম হোটেল যান ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার

ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লেস্টার সিটি তারকার আজ দুপুর ১২ টায় ঢাকায় আসার কথা ছিল। কিন্তু ইংল্যান্ডে রাস্তায় ট্রাফিক জ্যামে পড়ায় বাফুফের দেয়া টিকিটের ফ্লাইট মিস করেন হামজা। পরবর্তীতে তিনি নিজে ঢাকায় আসার টিকিট করেন। এতে বাংলাদেশে আগমন পাঁচ ঘণ্টা বিলম্ব হয়। কোনো প্রাকটিস না থাকায় আজ হোটেলেই বিশ্রাম নেবেন হামজা।

মঙ্গলবার (১১ নভেম্বর) বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করবে বাংলাদেশ দল। সবঠিক থাকলে এদিন কোচ হাভিয়ের কাবরেরার প্রাকটিস সেশনে দেখা যাবে হামজাকে। এদিকে আসন্ন নেপাল ও ভারত ম্যাচকে সামনে রেখে আগামীকাল রাতেই ঢাকায় পৌঁছানোর কথা কানাডা প্রবাসী সমিত সোমের। 

এদিকে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেয়ার আগে হতাশ হয়েছেন সমিত সোম। কানাডিয়ান প্রিমিয়ার লিগে আতলেতিকো অটোয়ার কাছে শিরোপা হাতছাড়া করেছে সমিতের ক্যাভালরি এফসি। ফাইনালের নির্ধারিত ৯০ মিনিটে ১–১ সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে; সেখানেই নির্ধারণ হয় শিরোপা। আতলেতিকো অটোয়া জেতে ২–১ ব্যবধানে।

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের খেলায় আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবেন জামাল ভুঁইয়ারা। পল্টনের জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। এর আগে ১৩ নভেম্বর একই সময়ে হামজাদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে নেপাল। 

১৩ নভেম্বর ঢাকায় ম্যাচ খেলতে আগামীকাল ঢাকায় আসার সূচি রয়েছে নেপালের। যদিও আজ পর্যন্ত নেপালের ফুটবলাররা ঘরোয়া লিগের জন্য আন্দোলন করেছে। ১৮ নভেম্বর ম্যাচ খেলতে ১৫ নভেম্বর ঢাকায় আসবে ভারত৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়