শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২৫, ০২:৫০ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ ম্যাচ দেখতে স্টেডিয়ামে যেসব জিনিস নিয়ে প্রবেশ নিষেধ

এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। আর এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে আছে দেশের হাজার হাজার ফুটবলভক্ত। ইতোমধ্যে ম্যাচের সকল টিকিট বিক্রি করে ফেলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশ (বাফুফে)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। 

তবে দুই দলের নিরাপত্তা ও যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে দর্শকদের জন্য স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে বিধি নিষেধ জারি করেছে বাফুফে।

এক নজরে স্টেডিয়ামে প্রবেশের নিয়মাবলি ও বিধিনিষেধ

১) কোনো ধরনের অস্ত্র বহন করা যাবে না।
২)  মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের বেআইনি সামগ্রী নিষিদ্ধ।
৩)  জাতিগত, রাজনৈতিক, ধর্মীয় বা উস্কানিমূলক কোনো সামগ্রী আনা যাবে না।
৪) আতশবাজিসহ আগুন লাগার ঝুঁকি বাড়ায় এমন সব কিছুই নিষিদ্ধ।
৫) সহায়তাকারী প্রাণী ছাড়া অন্য কোনো প্রাণী আনা যাবে না।
৬) আসনের নিচে রাখা যায় না এমন বড় বা ভারি বস্তু নিষিদ্ধ।
৭) লেজার পয়েন্টার, অতিরিক্ত শব্দ সৃষ্টিকারী এবং খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তাদের মনোযোগ নষ্ট করে এমন জিনিস আনা যাবে না।

৮) প্রচারমূলক বা বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি জিনিসপত্র নিষিদ্ধ।
৯) ব্যক্তিগত ব্যবহার ছাড়া অন্য কোনো ধরনের রেকর্ডিং ডিভাইস বা ক্যামেরা আনা যাবে না।
১০) জননিরাপত্তা বিঘ্নিত করে বা ইভেন্টের সুনাম নষ্ট করে এমন যেকোনো বস্তু নিষিদ্ধ।
১১) অন্য দর্শকদের খেলা দেখতে বাধা দেয় এমন কোনো জিনিস আনা যাবে না।

এই নিয়মগুলি অমান্য করলে, তাদের দেশের আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে এবং তাদের স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হতে পারে বা ভবিষ্যতে স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়