শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৯:৫৬ সকাল
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডা থেকে ফিরে জাতীয় দলে যোগ দিলেন শমিত সোম, হংকংয়ের বিপক্ষে জয়ের আশা

নির্ধারিত সময়মতো কানাডা থেকে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মিডফিল্ডার শমিত সোম। টিম হোটেলে উঠেই তিনি জানিয়েছেন, হংকং ও চায়নার বিপক্ষে ম্যাচে ভালো কিছু করার প্রত্যাশা তার।

এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ সামনে রেখেই মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেন কানাডিয়ান লিগে খেলা শোমিত।

হংকংয়ের বিপক্ষে জয় পেতে আশাবাদী এই প্রবাসী ফুটবলার। যদিও এখনো বাছাই পর্বে কোনো জয় পায়নি বাংলাদেশ।

শমিত বলেন, 'আমি আশাবাদী যে আমরা ভালো খেলতে পারব। প্রতিপক্ষ শক্তিশালী, তবে আমরা দুই ম্যাচেই জয় পেতে পারি। দেখা যাক কী হয়।' নিজের প্রস্তুতি নিয়ে তিনি যোগ করেন, “আমার বিশ্বাস প্রস্তুতি দারুণ হবে। আমি খুবই রোমাঞ্চিত। আশা করি স্টেডিয়ামে দেখা হবে। ইনজুরি নিয়ে এখন কোনো সমস্যা নেই, পুরোপুরি ফিট আছি।” সূত্র: দৈনিক ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়