শিরোনাম
◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায় 

প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:৩৪ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল পেলেন ওয়ার্ল্ড আরচ্যারীর সম্মাননা

‌স্পোর্টস ডেস্ক : দেশের আরচ্যারীকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরায় অসামান্য অবদানের জন্য ওয়ার্ল্ড আরচ্যারীর পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়ার ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। সাংগঠনিক দক্ষতা এবং খেলাটির উন্নয়নে তার নিরলস প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ তাকে ব্রোঞ্জ ফলক প্রদান করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার গুয়াংজুতে চলমান ৫৬তম ওয়ার্ল্ড আরচ্যারী কংগ্রেস চলাকালে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে এই সম্মাননা দেওয়া হয়। এই সম্মাননা তার দীর্ঘদিনের পরিশ্রম এবং আরচ্যারী খেলার প্রতি তার গভীর ভালোবাসারই প্রতিফলন।

জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই প্রথিতযশা ক্রীড়া সংগঠক দীর্ঘদিন ধরে শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও আরচ্যারীর উন্নয়নে কাজ করে চলেছেন। ওয়ার্ল্ড আরচ্যারীর ইলেক্টোরাল বোর্ডের সদস্য হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পাশাপাশি, ইসলামিক এবং দক্ষিণ এশিয়ার আরচ্যারী সদস্য দেশগুলোর ডেভেলপমেন্ট কনসালটেন্ট হিসেবেও তিনি কাজ করছেন।

বাংলাদেশে আরচ্যারীকে জনপ্রিয় করে তোলা এবং এর ভিত্তি স্থাপন করার পেছনে কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলের অবদান অনস্বীকার্য। তার যোগ্য নেতৃত্বেই বাংলাদেশের আরচ্যাররা দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য অর্জন করেছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়