শিরোনাম
◈ নিম্ন আয়ের মানুষের জন্য ৪ কোটি লিটার তেল ও ২২ হাজার ৫০০ টন ডাল কিনবে সরকার ◈ জুলাইয়ে চালু হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ চীনা বিনিয়োগ আকর্ষণে নতুন উদ্যোগ, ১৫ দিনেই মিলবে ব্যবসার লাইসেন্স ◈ খেলা দেখাই চাকরি, বিশ্বকাপে ৫০ হাজার ডলার পাচ্ছেন দুই ফুটবলপ্রেমী, ভাইরাল দুই সমর্থকের গল্প ◈ ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল স্থগিত ◈ চীনে খুলছে বাংলাদেশের প্রথম বিনিয়োগ অফিস, বাড়বে শিল্প সহযোগিতা, কোম্পানিগুলোকে অংশীদার হওয়ার আহ্বান তারেক রহমানের ◈ ছিঁড়ে যাচ্ছে জার্সি, বিশ্বকাপে কেন এমন অপেশাদারিত্ব?  ◈ একদিনের ব্যবধানে আবারও কমল স্বর্ণের দাম ◈ পাকিস্তানের ক্রিকেটাররা পাওয়ার হিটিং শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছে   ◈ শেখ হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে বাংলাদেশে আসছে ২০টি ট্রেনের কোচ

প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২৩ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ই‌ডেন গা‌র্ডেন্সে নয়, লিও‌নেল মে‌সি আস‌ছেন কলকাতার যুবভারতী স্টে‌ডিয়া‌মে 

স্পোর্টস ডেস্ক : ভেনিজুয়েলার বিরুদ্ধে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ১-০ গোলে জিতেছিল। মেসির কর্নার থেকে নিকোলাস ওতামেন্দি হেডে গোল করে দলকে জিতিয়েছিলেন। সেই মেসি আবার পা রাখতে চলেছেন যুবভারতীতে। সেই যুবভারতী ও মেসির যুগলবন্দি দেখবে শহর কলকাতা। 

১৪ বছরে বিশ্ব ফুটবলে অনেক পরিবর্তন হয়েছে। মেসির দেশ এখন বিশ্বচ্যাম্পিয়ন। এহেন মেসি যুবভারতীতে এবার তাঁর মায়া দেখাবেন না বল পায়ে। তিনি যোগ দেবেন 'গোট কনসার্টে'।

প্রাথমিকভাবে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল ইডেন গার্ডেন্সে। কিন্তু পরিবর্তিত সূচি অনুযায়ী এবার তা হবে বিশালাকায় যুবভারতী ক্রীড়াঙ্গনে। ১৩ ডিসেম্বর 'গোট কনসার্ট' যুবভারতীতে। সেখান থেকে একাধিক অনুষ্ঠানে যোগ দেবেন কিংবদন্তি। ইডেন থেকে সেইভেন্যুগুলোর দূরত্ব অনেকটাই হয়ে যেত। সেই কারণে রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আয়োজকরা কথা বলেন। তিনি সবুজ সংকেত দিতেই যুবভারতীকে বেছে নেওয়া হয়।

এদিকে কলকাতায় পা রাখার আগে কেরলে আসছেন লিও মেসি। আর্জেন্টিনা ফুটবল সংস্থা সেটাই জানিয়ে দিল। কিন্তু আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কারা কেরলে? সূত্রের খবর, মরোক্কো, ইরান, সৌদি আরব ও অস্ট্রেলিয়ার মধ্যে যে কোনও একটি দল হতে পারে মেসিদের প্রতিপক্ষ।

কোস্টারিকা ও অস্ট্রেলিয়া স্বতোঃপ্রণোদিত হয়ে আর্জেন্টিনার বিরুদ্ধে খেলার কথা জানিয়ে অনুরোধ করেছে। কিন্তু সূত্রের খবর, প্রচিপক্ষ হিসেবে কোস্টারিকার কথা বিবেচনা করা হচ্ছে না। কেরলের বহু মানুষ সৌদি আরব, মধ্য প্রাচ্যের দেশে থাকেন, সেই কারণে সৌদি আরব, ইরানের মতো ফুটবল খেলিয়ে দেশের কথা ভাবা হচ্ছে।

মেসি ও আর্জেন্টিনা দলকে নিয়ে ২০ কিমি রোড শো-র কথা ভাবা হচ্ছে। কারণ তিরুঅনন্তপুরমের গ্রিন ফিল্ড স্টেডিয়ামে হবে মেসি-ম্যাচ। সেই স্টেডিয়ামে ৪০ হাজারের বেশি দর্শকাসন নেই। কিন্তু মেসিকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক উপস্থিত হবেন। সেই কারণে রোডশো-র কথা ভাবা হচ্ছে।

ভারতের ফুটবলপ্রেমীদের জন্য ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে কেরল। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ভি. আব্দুর রহমান আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন যে, এই বছরের নভেম্বর মাসে ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোতে কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল এবং তাদের অধিনায়ক লিওনেল মেসি কেরালায় এক প্রীতি ম্যাচ খেলতে আসছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে আব্দুর রহমান লিখেছেন, ''মেসি আসবেন। অফিসিয়াল মেলের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে, বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দল সহ লিওনেল মেসি নভেম্বর মাসে কেরালায় প্রীতি ম্যাচ খেলতে আসছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়