শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১৪ জুন, ২০২৫, ০৬:২৬ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কোচ কাবরেরার উপর গরম দেখা‌লেন বাফু‌ফে সদস‌্য, চাই‌লেন তার পদত্যাগ, বিব্রত সভাপ‌তি

নিজস্ব প্রতি‌বেদক : গত ১০ জুন ঢাকা জাতীয় স্টে‌ডিয়া‌মে এএফ‌সি এ‌শিয়ান কাপ বাছাই প‌র্বের খেলায় বাংলা‌দেশ দল ২-১ গোলে হেরেছে। তারকাখচিত দল নিয়ে এমন হারে কোচ কাবরেরার কৌশল আবারও প্রশ্নবিদ্ধ হয়েছে। ফুটবল সংশ্লিষ্ট সকলেই কাবরেরার অপসারণ চাইছেন।

এবার প্রকাশ্যে সকলের সামনে কাবরেরার অপসারণ চাইলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। আজ রাজধানীর রাওয়া ক্লাবে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভা আয়োজন করে বাফুফে।

সেখানে উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং অন্যান্য সদস্যরা। বাফুফের সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাফুফে সভাপতিসহ বিভিন্ন কমিটির চেয়ারম্যানরা। সবার শেষে বাফুফের নির্বাহী সদস্য শাহীনকে অভ্যন্তরীণ অডিট ও গভর্মেন্ট রিলেশন নিয়ে আলোকপাত করার অনুরোধ জানান সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।  

শাহীন এই বিষয়ে বক্তব্য না রেখে জাতীয় দল কমিটির সদস্য হিসেবে হাভিয়ের কাবরেরার পদত্যাগ চান। সেখানে সকলের সামনে কাবরেরার পদত্যাগ চেয়ে তিনি বলেন, 'জাতীয় দল কমিটির সদস্য হিসেবে কাবরেরার পদত্যাগ চাচ্ছি। কোচকে সড়ানোর এজেন্ডা নিয়েই আমি কথা বলতে এসেছি। তাকে সরিয়ে ১৮ কোটি মানুষের মুখে হাসি ফোটাতে চাই। 

আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাফুফে নির্বাহী সদস্যর এমন মন্তব্যে কমিটির অন্যরা বিব্রত হয়েছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এই প্রসঙ্গে বলেন, ‘যেটা হয়েছে আনফরচুনেট। এটা নিয়ে আমরা ইন্টারনালি আলোচনা করব। ’

সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বেও একাধিক সাংবাদিক কাবরেরাকে নিয়ে প্রশ্ন করেছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল প্রথমে এর উত্তর দেননি। পরবর্তীতে আবারও প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা আসলে এখনও প্রি-ম্যাচিউর প্রশ্ন এবং উত্তর দিলেও প্রি-ম্যাচিউর হবে। আমাদের স্ট্যান্ডার্ড একটা প্রক্রিয়া রয়েছে। যেখানে জাতীয় দল কমিটি অ্যাসেসমেন্ট ও রিভিউ হবে। সেখানে অ্যাসেসমেন্ট হওয়ার পর আপনাদের প্রশ্ন নেওয়া যাবে এবং উত্তরও দেওয়া যাবে। ’

হাভিয়েরের সঙ্গে বাফুফের চুক্তি আছে আগামী এপ্রিল পর্যন্ত। এর আগে চাইলে বাফুফে কোচকে অপসারণ করতে পারে। তবে চুক্তি শেষের আগে কোচকে অপসারণ করা হলে জরিমানা গুনতে হবে বাফুফেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়