শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৫ মে, ২০২৫, ১২:০৯ দুপুর
আপডেট : ২৪ আগস্ট, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুস্তা‌ফিজ‌কে কি দেখা যাবে আইপিএলে? ক'টা ম্যাচ খেলবেন?

নিজস্ব প্রতি‌বেদক : আই‌পিএ‌লের দল দিল্লি ক‌্যা‌পিটালস ১৪ মে বুধবার মুস্তাফিজের আইপিএলে যোগ দেওয়ার ঘোষণা দেয়, সেদিন রাতেই জাতীয় দলের হয়ে সংযুক্ত আরব আমিরা‌তে উড়াল দেন  মুস্তাফিজুর রহমান। শারজায় ১৭ ও ১৯ মে দুই ম্যাচের  টি-টোয়েন্টি সিরিজ রয়েছে সংযুক্ত আরব আমিরা‌তের বিরুদ্ধে। মুস্তাফিজুর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন, সংযুক্ত আরব আমিরা‌তে চললাম ওদের বিরুদ্ধে খেলতে। আমার জন্য প্রার্থনা করবেন। এই পোস্ট নিয়েই দেখা দিয়েছে ধোঁয়াশা। মুস্তাফিজুরের প্রতিনিধিত্ব নিয়ে  উঠছে প্রশ্ন। 

আইপিএলে দিল্লির শেষ তিনটি ম্যাচ চলতি মাসের ১৮,২১ ও ২৪ তারিখ। আমিরা‌তে জাতীয় দলের হয়ে মুস্তাফিজ খেলতে নামলে দিল্লির জার্সিতে ১৮ তারিখ তাঁর নামা হচ্ছে না। 

১৯ মে-র পরে বিসিবি-র কাছ থেকে এনওসি নিয়ে আইপিএল খেলতে পারেন মুস্তাফিজ। তবে এবারের সংস্করণে খুব বেশি ম্যাচ মুস্তাফিজুর খেলতে পারবেন না দিল্লির হয়ে। এমনটাই মনে করা হচ্ছে। দিল্লির জার্সিতে কবে নামবেন, সেটাই এখন দেখার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়