শিরোনাম
◈ ২৭ মার্চ গুয়াতেমালার বিপক্ষে শেষ প্রস্তু‌তি ম‌্যাচ খেল‌বে আর্জেন্টিনা ◈ আজ সৌদিসহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ◈ শুধু ট্রাম্পই বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে পারেন: জাপানের প্রধানমন্ত্রী ◈ ট্রাম্পের অনুরোধে ইরানের সাউথ পার্সে আর হামলা নয়: নেতানিয়াহু ◈ কাতারের এলএনজি স্থাপনায় ক্ষতি: বিদ্যুৎ সংকটে পড়তে পারে বাংলাদেশসহ তিন দেশ ◈ শুক্রবার প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের খবর সঠিক নয়: প্রেস উইং ◈ মধ্যপ্রাচ্য সংকট নিরসনে আইএমও’র বিশেষ অধিবেশনে বাংলাদেশ ◈ ইসরায়েলের শোধনাগারে আগুন, ইরানের হামলায় জ্বালানি স্থাপনায় নতুন শঙ্কা ◈ হামলা-পাল্টা হামলায় কাঁপছে জ্বালানি বাজার, তেলের দাম ১১৫ ডলার ছাড়াল ◈ ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের এলএনজি উৎপাদনের ১৭% ধ্বংস, পুনরুদ্ধারে লাগবে ৫ বছর

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ম্যাচ পরিত্যক্ত বৃ‌ষ্টির কার‌ণে, ৩-২ ব্যবধানে সিরিজ জিতলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: আগে থেকেই শঙ্কা ছিল কলম্বোতে হানা দিতে পারে বৃষ্টি। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের ষষ্ঠ ওয়ানডে চলাকালীন এসেছে বৃষ্টি। যার কারণে শেষ পর্যন্ত ম্যাচে রেজাল্ট আসেনি। বাধ্য হয়ে ম্যাচ অফিশিয়ালরা পরিত্যক্ত ঘোষণা করেছে। 

ফলে লাভ হয়েছে আজিজুল হাকিম তামিমের দলের। ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। এই ম্যাচ শ্রীলঙ্কা জিতলে ট্রফি ভাগাভাগি করতে হতো। --- ডেই‌লি ক্রিকেট

এদিন কলম্বোতে টস জিতে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ যখন ৩৯.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রান তোলে তখন নামে বৃষ্টি। অধিনায়ক তামিম খেলেছেন ৯৪ রানের ইনিংস। 

শেষ পর্যন্ত তুমুল বৃষ্টির কারণে আর ম্যাচ মাঠে গড়ায়নি। সিরিজ জিতেছে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়