শিরোনাম
◈ বিএনপির ৫২ দিনের সরকার নানামুখী চাপে, একাট্টা হচ্ছে সরকার বিরোধীরা ◈ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে যে প্রতিক্রিয়া জানাল ভারত ◈ অবৈধ মজুতবিরোধী অভিযানে একদিনেই জব্দ ১ লাখ ৬৫ হাজার লিটার ভোজ্যতেল ◈ অশ্লীল-আপত্তিকর ভিডিও, মুচলেকায় ছাড়া পেলেন বহিষ্কৃত ছাত্রদল নেতা ◈ মোহামেডানকে ২-১ গো‌লে হারা‌লো আবাহনী ◈ নাহিদ রানার প্রশংসায় ইং‌লিশ ক্রিকেটার মঈন আলী ◈ বাংলা‌দেশ এবার হারা‌লো চাই‌নিজ তাই‌পে‌কে ◈ অনুমতি না পেয়ে পথ বদল, হরমুজ থেকে ফিরে যাচ্ছে বাংলাদেশি জাহাজ ◈ ইসরায়েলি প্রতিবেদনে উঠে এলো ইরান যুদ্ধের ভয়াবহতা ◈ ‘বিএনপির ভেতর রাজাকার নেই, সব জামায়াতে’ মির্জা ফখরুলের নামে ফটোকার্ডের বিষয়ে যা জানা গেল

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১১:৪০ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্রিকেটারদের কুপ্রস্তাব নিয়ে মুখ খোলা কে এই অনন্যা বাঙ্গার?

অনন্যা যখন আরিয়ান নামে পরিচিত ছিলেন

ভারতীয় কোচ সঞ্জয় বাঙ্গারের সন্তান অনন্যা বাঙ্গার। গত বছর হরমোন প্রতিস্থাপন থেরাপি ও লিঙ্গ নিশ্চিতকরণের অস্ত্রোপচারের মাধ্যমে আরিয়ান থেকে অনন্যা হয়েছেন সঞ্জয়ের এই সন্তান। অবশ্য এর আগে বাবার পদাঙ্ক অনুসরণ করে বয়সভিত্তিক ক্রিকেটও খেলেছেন। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম লাল্লানটপকে দেওয়া এক সাক্ষাৎকারে গুরুতর অভিযোগ করেছেন অনন্যা। বলেছেন, ক্রিকেটাররা একসময় তাকে নগ্ন ছবি পাঠাতেন।

লালানটপ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ২৩ বছর বয়সী অনন্যা জানান, ছোটবেলা থেকেই নিজেকে মেয়ে হিসেবে অনুভব করতেন। তার ভাষায়, ‘আমি আট-নয় বছর বয়সেই জানতাম, আমি একজন মেয়ে। মায়ের কাপড় পরতাম, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কল্পনা করতাম নারীরূপে।’  ক্রিকেট ক্যারিয়ারে নানাভাবে লাঞ্ছিত হয়েছেন বলেও জানান অনন্যা। তিনি বলেন, ‘অনেক ক্রিকেটারই আমাকে নগ্ন ছবি পাঠিয়েছে। কেউ কেউ সামনাসামনি অপমান করলেও পরে ছবি তুলতে চেয়েছে, এমনকি অশালীন প্রস্তাবও দিয়েছে।’

এক প্রবীণ ক্রিকেটারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি যখন নিজের পরিস্থিতি বোঝাতে চাই, সে বলে, ‘চলো গাড়িতে যাই, আমি তোমার সঙ্গে রাত কাটাতে চাই।’

সাক্ষাৎকারে অনন্যা ভারতীয় ক্রিকেট–কাঠামো নিয়ে গুরুতর কিছু অভিযোগ তোলেন, ‘আমি মুশির খান, সরফরাজ খান, যশস্বী জয়সোয়ালের মতো নামকরা ক্রিকেটারদের সঙ্গে খেলেছি। আমাকে তখন নিজের বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে হয়েছে; কারণ, আমার বাবা ছিলেন পরিচিতমুখ। ক্রিকেটজগৎটা নিরাপত্তাহীনতা আর বিষাক্ত পুরুষতান্ত্রিকতায় ভরা।’

বর্তমানে অনন্যা যুক্তরাজ্যের ম্যানচেস্টারে বসবাস করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে সক্রিয়ভাবে কাজ করছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়