শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:২২ দুপুর
আপডেট : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউরোপা লিগে সহজ জয় পেলো ফেনারবাচে

স্পোর্টস ডেস্ক : ইউরোপা লিগের নকআউট পর্বের প্লে অফের প্রথম লেগে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখ্টকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে মরিনহোর দল ফেনারবাচে। প্রথম হাফে ডুসান তাদিচ ও ইডেন জেকো দলকে এগিয়ে দেন। দ্বিতীয় হাফের শুরুতেই গোল করেন ইউসুফ এন-নেসিরি। এই সহজ জয়ে নকআউট পর্বে এক পা দিয়ে রাখল ফেনারবাচে।

এদিকে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে ডাচ ক্লাব আয়াক্স এবং স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ। ইউএসজিকে ২-০ গোলে হারিয়েছে আয়াক্স। আর সোসিয়েদাদ ২-১ গোলে জয় পেয়েছে এফসি মিডটজিল্যান্ডের বিপক্ষে।
রাতের বড় অঘটনের নাম তুর্কিশ ক্লাব গালাতাসারাই। ডাচ ক্লাব এজেড আলকমারের কাছে ৪-১ গোলে উড়ে গেছে তারা। এদিকে হাইভোল্টেজ ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছে পোর্তো ও রোমার ম্যাচটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়