শিরোনাম
◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:০৩ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

সব ধরনের ক্রিকেট ছাড়লেন ২১ বছরের নাবিল

স্পোর্টস ডেস্ক : মাত্র ২১ বছর বয়সেই সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন প্রান্তিক নওরোজ নাবিল। বাংলাদেশের হয়ে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা এই ক্রিকেটার নিজেই এমনটা জানিয়েছেন।
ক্রিকেটে দীর্ঘ এক ক্যারিয়ারই গড়তে পারতেন প্রান্তিক। কিন্তু এর আগে নিজেই ছুটির ঘণ্টা বাজিয়ে দিলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট দলের এ যাবৎ কালের সেরা অর্জন ধরা হয় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়কে। - ক্রিকফ্রেঞ্জি

২০২০ সালে আকবর আলীর অধীনে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া সেই দলের ওপেনার ছিলেন প্রান্তিক। যদিও বিশ্ব জয়ের পর মাঠে তাকে একেবারেই দেখা যাচ্ছিল না। মূলত তার অসুস্থতাই তাকে ভোগাচ্ছিল।

শ্বাসকষ্টের সমস্যার কারণে খেলায় ধারাবাহিক হতে পারছিলেন না প্রান্তিক। এর পাশাপাশি আরও কিছু সমস্যাও আছে তার। প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাত্র ৩৫ ম্যাচেই থামল প্রান্তিকের ক্যারিয়ার। সবমিলিয়ে তিনি রান করেছেন ৯৩৮।

অবসরের সিদ্ধান্ত বেশ কিছুদিন আগে নিয়েছেন বলেই জানান প্রান্তিক। এরপর জাতীয় ক্রিকেট লিগ শুরুর আগে নির্বাচকদেরও জানিয়ে দেন তিনি। এবার পড়াশুনোয় মনোযোগ দেবেন তিনি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়