শিরোনাম
◈ বেসরকারি ৪ ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ ◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু

প্রকাশিত : ০৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ০৬ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিউজিল্যান্ড তারকা জিমি নিশাম ঢাকায়, ফরচুন বরিশালে খেলবেন

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় এসেছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার জিমি নিশাম। তার এই আসা অন্য কোনো কারণে নয়। তিনি বিপিএল খেলতে এসেছেন ফরচুন বরিশালের হয়ে। আগামী শুক্রবার নিশামকে ফাইনালে মাঠে দেখা যাবে। 

এর আগে রংপুর রাইডার্স শেষ সময়ে বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েও জয়ের মুখ দেখতে পারেনি। বরং দলের কম্বিনেশন ভেঙে পড়ায় লজ্জাজনক এক পরাজয় দেখতে হয়েছে তাদের। তবে এরমাঝেও বিদেশি তারকাদের আগমন চলছে। যার সবশেষ সংযোজন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম। 

ফরচুন বরিশালের হয়ে খেলতে দক্ষিণ আফ্রিকার এসএ ২০ থেকে সরাসরি ঢাকায় আসছেন তিনি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালেই তিনি স্কোয়াডের সঙ্গে যোগ দেন। জিমি নিশামের ফরচুন বরিশালের যোগ দেয়ার বিষয়টি ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট একটি সূত্র  নিশ্চিত করেছে। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকেই নিশ্চিত ছিল জিমি নিশামের ঢাকা আসার খবর। প্রখ্যাত গলফার টাইগার উডসকে নিয়ে জেমস প্যাটারসনের লেখা ‘টাইগার টাইগার: দ্য প্রিন্স হ্যারি অব স্পোর্টস’ বইয়ের ছবি ইন্সটাগ্রামে পোস্ট করেছিলেন নিশাম। সঙ্গে ইমোজিতে বুঝিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশ আসছেন তিনি। 

তবে ঠিক কোন দলের হয়ে যোগ দেবেন তা নিয়ে ছিল অনিশ্চয়তা। শুরুতে খুলনা টাইগার্স নিয়ে গুঞ্জন শোনা গেলেও পরে জানা যায়, তিনি খেলবেন ফরচুন বরিশালের হয়ে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়