শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২৫, ১১:২৪ রাত
আপডেট : ১৭ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেসবুকে মাশরাফির মৃত্যুর গুজব!

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে, দুবাইয়ে গাড়ি দুর্ঘটনায় তিনি মারা গেছেন। তবে এ দাবি পুরোপুরি মিথ্যা বলে নিশ্চিত করেছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার জানায়, মাশরাফি বিন মুর্তজার মৃত্যুর দাবির পেছনে কোনো সত্যতা নেই। দেশীয় বা আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমে তার দুবাইয়ে অবস্থান কিংবা দুর্ঘটনার তথ্য পাওয়া যায়নি। কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ভিত্তিহীন এই গুজব ছড়ানো হয়েছে।

সম্প্রতি মাশরাফির মাঠে না থাকার বিষয়টি ঘিরেও অনেকে বিভ্রান্তি তৈরি করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে জনসমক্ষে খুব একটা দেখা যায়নি তাকে। তবে চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকারসের হয়ে খেলার কথা থাকলেও ফিটনেস সমস্যার কারণে তা সম্ভব হয়নি বলে গণমাধ্যমে জানিয়েছেন সিলেট স্ট্রাইকারসের কোচ মাহমুদ ইমন।

মাশরাফির মৃত্যুর গুজব ছড়ানোর বিষয়ে ক্রিকেটপ্রেমীসহ সংশ্লিষ্টরা তীব্র নিন্দা জানিয়েছেন। তারা ভুয়া তথ্য প্রচার থেকে বিরত থাকতে এবং সঠিক তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছেন।

এ ধরনের ভিত্তিহীন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করছে। রিউমর স্ক্যানার নিশ্চিত করেছে, মাশরাফি বিন মুর্তজা সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবর মিথ্যা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়