শিরোনাম
◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০৮:৪৬ রাত
আপডেট : ১৬ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাসপ্রিত বুমরাহ হলেন ডিসেম্বরে মাসসেরা ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটার জাসপ্রিত বুমরাহ ডিসেম্বর মাসের সেরা পুরুষ খেলোয়াড় হলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজে অনবদ্য পারফরম্যান্সে এই পুরষ্কার জিতলেন ভারতের এই তারকা পেসার।
গত ডিসেম্বরে বুমরাহ তিন টেস্টে ১৪.২২ গড়ে শিকার করেন ২২ উইকেট।

অ্যাডিলেডে প্রথম ইনিংসে ৬১ রানে নেন ৪ উইকেট। এরপর ব্রিসবেনে প্রথম ইনিংসে ৭৬ রানে ৬টির পর দ্বিতীয় ইনিংসে শিকার করেন ১৮ রানে আরও ৩ উইকেট। এরপর মেলবোর্নে প্রথম ইনিংসে ৪ উইকেট নেন ৯৯ রানে, দ্বিতীয় ইনিংসে নেন ৫৭ রানে ৫ উইকেট।

ধারাবাহিক নজরকাড়া পারফরমেন্সে এবার আইসিসির মাস সেরার স্বীকৃতিটাও পেলেন ভারতীয় এই তারকা। এ নিয়ে দ্বিতীয়বার আইসিসির মাসসেরা হলেন বুমরা। প্রথমবারও ২০২৪ সালেরই জুন মাসে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়