শিরোনাম
◈ বাংলাদেশের ভোট নিয়ে যা বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (ভিডিও) ◈ কেমন হলো তারেক রহমানের মন্ত্রিসভা ◈ ‌বেন‌ফিকার বর্ণবাদী আচর‌ণে ১১ মিনিট খেলা বন্ধ, ভিনিসিউসের গোলে রিয়াল মা‌দ্রিদের জয় ◈ ‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ শেষে ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে বাংলাদেশ সফ‌রে আসবে পাকিস্তান ◈ বিশ্বকা‌পের সুপার এইটে নিশ্চিত ছয় দল, বাকি দুই জায়গার জন্য লড়াইয়ে ভারতসহ তিন দল ◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ১০:৪১ দুপুর
আপডেট : ১২ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংলিশ লিগের ক্লাব লিভারপুল কিনতে যাচ্ছেন ইলন মাস্ক

স্পোর্টস ডেস্ক : টুইটারের পর এবার ক্রীড়াঙ্গনেও প্রবেশের আগ্রহ প্রকাশ করেছেন ইলন মাস্ক। তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল কেনার আগ্রহ প্রকাশ করেছেন। 

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির বাবা এরল মাস্ক টাইমস রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ইলন লিভারপুল কিনতে আগ্রহী। তবে ইংলিশ এ ক্লাবটি কেনার সম্ভাবনা নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি এড়িয়ে যাওয়ার ভান ধরে অস্পষ্টভাবে বলেন, আমি এ বিষয়ে মন্তব্য করতে পারি না। এতে দাম বেড়ে যাবে। এরল মাস্ক জানিয়েছেন, ইংল্যান্ডের লিভারপুল শহরের সঙ্গে পারিবারিক যোগসূত্র রয়েছে মাস্ক পরিবারের। সে জন্যই তার সন্তান ক্লাবটি কিনতে আগ্রহী।

২০১০ সালে লিভারপুল কিনে নেয় যুক্তরাষ্ট্রের ফেনওয়ে স্পোর্টস গ্রুপ। যদিও ফেনওয়ের মুখপাত্রের দাবি ইলন মাস্কের লিভারপুল কেনার বিষয়টা শুধুই গুঞ্জন, এই গুঞ্জনের সত্যতা নেই। ফেনওয়ের অধীন নিজেদের সুদিন ফিরিয়ে এনেছে লিভারপুল। 

৩০ বছর অপেক্ষার পর ২০১৯-২০ মৌসুমে ইংল্যান্ডের শীর্ষ লিগ জেতে ক্লাবটি। ২০১৮-১৯ মৌসুমে জিতেছে চ্যাম্পিয়নস লিগ। এবারও লিগ জেতার দৌড়ে অলরেডরা। ১৯ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে এবার ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে এখন পর্যন্ত শীর্ষে লিভারপুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়