শিরোনাম
◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক রাতে ◈ মৃত ২৯ শিশুর মধ্যে হাম নেই: রামেক শিশু বিভাগের প্রধানের দাবি ◈ যুদ্ধের প্রস্তুতি জোরদার, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন স্পেশাল ফোর্স ◈ ৯ মাসের পরিবর্তে ৬ মাস বয়সী শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য অধিদপ্তর ◈ ভিসা ফি দ্বিগুণ, কড়াকড়ি নিয়মে চাপে বাংলাদেশি শিক্ষার্থী: অস্ট্রেলিয়ায় অনিশ্চয়তা বাড়ছে!

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১২:৫৭ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দ্বিতীয় টেস্টে রোহিত শর্মা ও গিল ফিরলেও রাহুলকে টপ-অর্ডারে চান পুজারা

স্পোর্টস ডেস্ক: লোকেশ রাহুল প্রায় দুই বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্ট দিয়ে সাদা পোশাকে ওপেনিংয়ে নেমেছিলেন। ব্যাট হাতে দুই ইনিংসেই স্বাগতিক পেসারদের সামলিয়েছেন ভালোভাবেই। তবে দ্বিতীয় টেস্টে রোহিত শর্মা দলে ফেরায় তার ওপেনিংয়ে খেলা নিয়ে শঙ্কা রয়েছে। চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে ফিরতে পারেন শুবমান গিলও। কিন্তু রোহিত-গিল ফিরলেও রাহুলকে ওপেনিং অথবা তিন নম্বরে দেখতে চাইছেন চেতেশ্বর পুজারা।

পারিবারিক কারণে পার্থ টেস্টে খেলতে পারেনি ভারতের নিয়মিত ওপেনার ও অধিনায়ক রোহিত। তার অবর্তমানে ওপেনিংয়ে নেমে নেমে প্রথম ইনিংসে ২৬ রান করেন রাহুল। এরপর দ্বিতীয় ইনিংসে যশস্বী জয়সোয়ালের সঙ্গে গড়েন রেকর্ড ২০১ রানের জুটি। এবার ডানহাতি এই ব্যাটারের ইনিংস থামে ৭৭ রানে। - অলআউট স্পোর্টস
অন্যদিকে অনুশীলনের ম্যাচের সময় চোট পাওয়ায় এই ম্যাচে খেলতে পারেননি সাধারণত তিন নম্বরে ব্যাট করা গিল। তার জায়গায় খেলেন দেবদূত পাডিক্কাল।

আগামী ৬ ডিসেম্বর অ্যাডিলেইডে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে নিশ্চিতভাবেই একাদশে ফিরবেন রোহিত। চোট থেকে পুরোপুরি সেরে উঠলে ফিরতে পারেন গিলও। তবে একাদশে পরিবর্তন এলেও দিবা-রাত্রির এই টেস্টে ব্যাটিং-অর্ডার নিয়ে কাঁটাছেঁড়ার পক্ষে নন পুজারা।

ইএসপিএন ক্রিকইনফোকে ভারতের হয়ে ১০৩ টেস্ট খেলা এই টপ-অর্ডার ব্যাটার বলেন, আমার মনে হয়, যদি আমরা কোনোভাবে একই ব্যাটিং-অর্ডার ধরে রাখতে পারি, তাহলে কেএল (রাহুল) ও যশস্বীকে ওপেন করবে। রোহিত তিনে আসতে পারে এবং শুবমান খেলতে পারে পাঁচে।

রোহিত যদি ওপেন করতে চায়, রাহুলের তিনে ব্যাট করা উচিত। এর নিচে অবশ্যই নয়। আমার মতে, তাকে টপ-অর্ডারেই ব্যাট করতে হবে। কারণ এটা তার খেলার সঙ্গে মানিয়ে যায়। আশা করি, এটা নিয়ে আমরা বেশি নাড়াচাড়া করব না।

২৯ টেস্টের ক্যারিয়ারে কখনও তিন নম্বরের নিচে ব্যাট করেননি গিল। তবে বর্তমান প্রেক্ষাপটে তাকে পাঁচ নম্বরেই সবচেয়ে উপযুক্ত মনে করছেন পুজারা।

তার (গিল) জন্য ৫ নম্বরই আদর্শ হবে। কারণ তাতে সে কিছুটা সময় পাবে। আমরা যদি দ্রুত দুটি উইকেটও হারাই, সে এমন একজন, যে নতুন বল সামলাতে পারে। আবার ধরুন সে যদি ২৫-৩০ ওভারের পর আসে, তাহলে সে নিজের মতো শট খেলতে পারবে। সহজাত খেলাটা খেলতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়