শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৪, ১১:৪৪ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনা কিংবা মেসির জার্সি গায়ে প্যারাগুয়ের দর্শক স্টেডিয়ামে নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: আগামী শুক্রবার (১৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে প্যারাগুয়ে। সব ম্যাচেই ফুটবল জাদুকর লিওনেল মেসির খেলা নিয়ে দর্শকদের মধ্যে থাকে বাড়তি উন্মাদনা। কেননা, কে না চায় তার পায়ের জাদু দেখতে।

তবে এদিন প্যারাগুয়ের মেসি ভক্তদের জন্য বিশেষ নিয়ম করেছে দেশটির ফুটবল ফেডারেশন। ‘মেসি ১০’ লেখা জার্সি কিংবা আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে প্যারাগুইয়ান কোনো সমর্থক স্টেডিয়ামে ঢুকতে পারবে না। নিয়মটির কথা প্যারাগুয়ের ফুটবল ফেডারেশনের লাইসেন্সিং ম্যানেজার ফার্নান্দো ভিলাসবোয়া নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আমরা এরই মধ্যে স্থানীয় পর্যায়ে সতর্কবার্তা দিয়েছি। প্যারাগুয়ে কিংবা নিরপেক্ষ জার্সি ছাড়া গ্যালারির স্বাগতিক সমর্থকদের অংশে প্রবেশের অনুমতি দেবো না। প্রতিপক্ষের জার্সি পরে যারা আসবেন, তারা থাকতে পারবেন না। 

বিষয়টিকে ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ‘গোল ডটকম’ বলছে ‘অ্যান্টি- লিওনেল মেসি’ ব্যবস্থা। মেসির সঙ্গে এই নিয়ম সম্পৃক্ত থাকার আভাস অবশ্য ভিলাসবোয়ার পরের কথাটিতেই পাওয়া যায়, যেসব ক্লাবের জার্সিতে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের নাম থাকবে, সেগুলোকেও আমরা অনুমতি দেবো না।

প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের এই কর্মকর্তা অবশ্য শুধুমাত্র মেসির কারণে এমন ব্যবস্থা নেয়া হয়েছে সেটি অস্বীকার করেছেন। তিনি বলেন, এটা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিরুদ্ধে নয়। ফুটবলারদের ক্যারিয়ারের প্রতি আমাদের সম্মান আছে। এটা শুধু আমাদের ঘরের মাঠে সুবিধা পাওয়ার জন্য জরুরিভাবে নেয়া।

মেসির কারণে গ্যালারিতে তার দলের জার্সি নিষিদ্ধ করার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে, গত মার্চে ইন্টার মায়ামির বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়ন কাপের ম্যাচে গ্যালারির নির্দিষ্ট কিছু অংশে প্রতিপক্ষের জার্সি নিষিদ্ধ করেছিল ন্যাশভিলে। তথ্যসূত্র, যমুনানিউজ

  • সর্বশেষ