শিরোনাম
◈ দুর্গাপূজার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন নির্দেশনা ◈ ক্রিকে‌টের তিন মোড়‌লের আপত্তিতে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ থেকে সরে এসে‌ছে আইসিসি ◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না ◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫৭ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টির দল ঘোষণা, ফিরলেন মিরাজ, বাদ সৌম্য

নিজস্ব প্রতিবেদক: ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ১৪ মাস পর এই ফরম্যাটর দলে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি স্পিনার রাকিবুল হাসান।

রোববার সন্ধ্যায় নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। দলে আছেন চোটের কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে না পারা পেসার শরিফুল ইসলাম। রাকিবুল ছাড়াও ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের আরেক সদস্য ওপেনার পারভেজ হোসেন ইমনও দলে আছেন।

এর আগে গত বছর জুলাইয়ে জাতীয় দলের জার্সি গায়ে সবশেষ টি-টুয়েন্টিতে খেলেছিলেন মিরাজ। ছিলেন না টি টোয়েন্টি বিশ্বকাপের দলেও। সেই দল থেকে সৌম্য ছাড়াও বাদ পড়েছেন স্পিনার তানভীর ইসলাম।

এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টিতে সাকিব আল হাসান পরবর্তী যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। গত বৃহস্পতিবার কানপুরে টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন দেশসেরা এই ক্রিকেটার।

আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে শান্তর দল। গত জুনে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এটিই হবে এই ফরম্যাটে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৯ অক্টোবর দিল্লি ও ১২ অক্টোবর হায়দরাবাদে পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

ভারতের বিপক্ষে সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মুস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, লিটন দাস, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও রাকিবুল হাসান।

  • সর্বশেষ