শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৯ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেশন্স লিগে সুইজারল্যান্ডকে ৪-১ গোলে হারালো স্পেন

স্পোর্টস ডেস্ক: উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিরুদ্ধে জয়ের দেখা পয়নি স্পেন। ড্রতেই তাদের সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার তারা নিজেদের দ্বিতীয় ম্যাচে যার পরনাই লড়ে বড় ব্যবধানে সুইজারল্যান্ডকে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো। রোববার (৮ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডের জেনেভায় স্বাগতিকদের ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এতে নেশন্স লিগের নতুন আসরে প্রথম জয়ের দেখা পেল বর্তমান ইউরো ও নেশন্স লিগ চ্যাম্পিয়ন স্পেন।

ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। লামিন ইয়ামালের ক্রসে হোসেলুর নিখুঁত হেড সুইস গোলরক্ষক ফেরানোর চেষ্টা করলেও ততক্ষণে তা পেরিয়ে যায় গোললাইন। ১৩ মিনিটে নিকো উইলিয়ামসের নেয়া শট ক্লিয়ার করতে পারেননি কোবেল। সেই সুযোগে ফিরতি শটে ব্যবধান ২-০ করেন ফ্যাবিয়ান রুইজ। বিরতির আগে অমদৌনির গোলে ব্যবধান কমায় সুইজারল্যান্ড। ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে দু’দলই আক্রমণাত্মক ভঙ্গিমায় খেলতে থাকে। তবে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় দুই দলের স্ট্রাইকাররা। ম্যাচের ৭৭ মিনিটে আবারও এগিয়ে যায় স্পেন। ফেরান তোরেসের ক্রসে দারুণ প্লেসিংয়ে নিজের দ্বিতীয় গোলের সাথে দলকে ৩-১ গোলে এগিয়ে নেন রুইজ।

ঠিক তার তিন মিনিট পর হোসেলুর পাস ধরে গোল আদায় করে নেন তোরেস। খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে ৪-১ ব্যবধনের জয় নিয়ে মাঠ ছাড়ে লা ফুয়েন্তের শিষ্যরা।

  • সর্বশেষ