শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৪, ১২:২৬ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৫, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রেঞ্চ লিগে লিলকে ৩-১ গোলে হারালো পিএসজি

স্পোর্টস ডেস্ক: নিরঙ্কুশ আধিপত্য বিস্তার করে খেলে ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিলে’র বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে পিএসজি। এই জয়ে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে অবস্থান করছে তারা। রোববার (১ সেপ্টেম্বর) প্রতিপক্ষের মাঠে এ জয় পায় ১২ বারের ফ্রেঞ্চ লিগ চ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে পিএসজি। খেলার ৩৩তম মিনিটে ভিটর ফেরেইরার সফল স্পট কিকে এগিয়ে দলটি। সেই আনন্দের মূহুর্ত না কাটতেই ৩ মিনিটের ব্যবধানে আবারও এগিয়ে যায় পিএসজি। মার্কো অ্যাসেনসিও’র কাছ থেকে বল পেয়ে তা জালে পাঠান ব্রেডলি বার্কোলা। ২-০ ব্যাবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। যমুনানিউজ

বিরতির পর দু’দলই বশ আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে। তবে লক্ষ্যভেদ করতে পারছিলোনা কেউই। ম্যাচের ৭৮তম মিনিটে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় স্বাগতিকরা। একটি গোলও পরিশোধ করে তারা। তবে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে আবারও আনন্দে ভাসে প্যারিসের অন্যতম সফল দলটি। ৯২তম মিনিটে রানদাল কোলো মুয়ানির দারুণ ফিনিশিংয়ে আরও এগিয়ে যায় সফরকারীরা। শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। উল্লেখ্য, ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে লুইস এনরিক শিষ্যরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়