শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ০৫ আগস্ট, ২০২৪, ০৬:১৪ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্যারিস অলিম্পিকে দ্রুততম মানব যুক্তরাষ্ট্রের লাইলস

স্পোর্টস ডেস্ক: অলিম্পিকের সবচেয়ে আকর্ষণীয় পুরুষদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জিতেছেন যুক্তরাষ্ট্রের নোয়া লাইলস। ৯.৭৯ সেকেন্ডে দৌড় শেষ করেন বিশ্বের নতুন দ্রুততম মানব হয়েছেন তিনি।

রোববার স্তাদ দ্য ফ্রাঁসের ট্র্যাকে মিলি সেকেন্ডের ব্যবধানে দ্বিতীয় হন জ্যামাইকার কিশানে থমসন, ৯.৮১ সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পান যুক্তরাষ্ট্ররই ফ্রেড কার্লি।

লাইলসের সোনা জেতায় ১০০ মিটার স্প্রিন্টে ২০ বছর পর সোনা জিতল যুক্তরাষ্ট্র। ২০০৪ সালে জাস্টিন গ্যাটলিনের পর যুক্তরাষ্ট্রকে ছাপিয়ে এই ইভেন্টে দাপট দেখাতে থাকে জ্যামাইকা। বলা ভালো উসাইন বোল্ট। কিংবদন্তি এই দৌড়বিদ ২০০৮ থেকে ২০১৬ টানা তিনবার জেতেন সোনা।

বোল্টের অবসরের পর পিছিয়ে যায় জ্যামাইকা। তবে এবার কিশানেকে নিয়ে আশা ছিলো তাদের। তিনি লড়েছেনও দারুণ। অল্পের জন্য হতে পারেননি সেরা।

ভরপুর স্টেডিয়ামে দৌড় শুরুর আগে সব বাতি নিভেয়ে বিশেষ আলোয় একে একে বের হন প্রতিযোগীরা। বিপুল উৎসাহে পরে শুরু হয় খেলা। তাতে বাজিমাত করেন লাইলস।

২৭ বছর বয়েসী এই তারকার সোনা জয়ে অলিম্পিকসের পদক তালিকায় শীর্ষে উঠে গেছে যুক্তরাষ্ট্র।

এলআরবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়