শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৭:০১ বিকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি রিয়ালের গৌরবময় ইতিহাসের অংশ হতে চাই: এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: রিয়াল মাদ্রিদের ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজে সান্তিয়াগো বার্নাব্যুতে ৮০ হাজার দর্শকের সামনে বরণ করে নেন ক্লিয়ান এমবাপ্পেকে। সেই সঙ্গে মঙ্গলবার (১৭ জুলাই) ফরাসি বিশ্বকাপজয়ীর হাতে তুলে দেওয়া হয় ৯ নম্বর জার্সি। সে সময় রিয়াল কিংবদন্তি জিনেদিন জিদানও জড়িয়ে ধরেন স্বদেশী এমবাপ্পেকে।-বিবিসি

এমবাপ্পেকে পেতে কয়েক বছর ধরে চেষ্টা চালাচ্ছিল রিয়াল। কিন্তু প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) সঙ্গে চুক্তি থাকায় ফরাসি স্ট্রাইকারকে পায়নি রিয়াল। অবশেষে এমবাপ্পে যোগ দেওয়ায় শক্তি আরো বৃদ্ধি পাবে কার্লো আনচেলোত্তির শিষ্যদের।

কিলিয়ান এমবাপ্পে বলেছেন, রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ায় আমার শৈশবের স্বপ্ন পূরণ হয়েছে। আমি আমার মায়ের চোখে জল দেখতে পাচ্ছি। এই দিনটা আমার জন্য অবিস্মরণীয়। ফ্লোরেনতিনো পেরেজকে আমি ধন্যবাদ জানাতে চাই। রিয়াল মাদ্রিদ পৃথিবীর সবচেয়ে বড় ক্লাব। আমি জিততে চাই। আমি এই ক্লাবের গৌরবময় ইতিহাসের অংশ হতে চাই। আমি সুখী, আমি সত্যিই সুখী। এখানে আসতে পেরে অবাস্তব মনে হচ্ছে। আমি বহু বছর রিয়াল মাদ্রিদের স্বপ্ন দেখেছি। আর আজ সেই স্বপ্ন এখন সত্যি।

রিয়ালের সঙ্গে পাঁচ বছরের চুক্তিতে স্বাক্ষর করেন ২৫ বছর বয়সী এই ফ্রেঞ্চ সুপারস্টার। তিনি আরো বলেন, আমি এখন ক্লাবের আশার প্রতিফলন ঘটাতে চাই, পৃথিবীর সেরা ক্লাবটির। আমি রিয়াল মাদ্রিদ ও এই লোগোটির জন্য জীবন দিয়ে দিতে প্রস্তুত।

মঞ্চের আয়োজন শেষ করার আগে গ্যালারির সব সমর্থককে একসঙ্গে নিয়ে ‘হালা মাদ্রিদ’ স্লোগান দেন এমবাপ্পে। এরপর সমর্থকদের কাছে গিয়ে হাত মেলান। সবশেষে নিজের সই করা বেশ কিছু ফুটবল লাথি মেরে ভক্তদের উদ্দেশ্যে পাঠান।

এফএ/এনএইচ

  • সর্বশেষ