শিরোনাম
◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ ◈ শেখ হাসিনা কি নেতাকর্মী‌দের ৩২ নম্ব‌রে যাতায়ত ও আওয়ামী লীগের কার্যালয় খোলার নির্দেশ দিয়েছেন?  ◈ দুই মাস পর ভারতীয় নাগরিকদের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ ◈ রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না, আশ্বাস দিলেন ধর্মমন্ত্রী ◈ এলডিসি উত্তরণ: তিন বছর স্থগিত চেয়ে জাতিসংঘে চিঠি দিলো বাংলাদেশ ◈ অন্তর্বর্তী সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে এখনো বিতর্ক কেন?

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৪, ১২:৩০ দুপুর
আপডেট : ২৪ এপ্রিল, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেকে ব্যর্থ বললেন এমবাপ্পে

এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক: ইউরো চ্যাম্পিয়নশিপটা ভালো যায়নি কিলিয়ান এমবাপ্পের। ২০১৮ সালের বিশ্বকাপটা যেভাবে এমবাপে যেভাবে দাপট দেখিয়ে জিতেছিলেন তারপরের টুর্নামেন্টগুলোতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। ২০২০ ইউরোতে একটি গোলও করতে পারেননি এমবাপে। ২০২৪ ইউরোতে মাত্র একটি গোল করতে পেরেছেন সেটিও পেনাল্টিতে। পুরো টুর্নামেন্ট জুড়েই এমবাপে ছিলেন নিষ্প্রভ। সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ২-১ গোলে হারার ম্যাচেও দলকে জয়ের পথ দেখাতে পারেননি এমবাপে।

এমন ম্যাচে হেরে ইউরো থেকে বিদায়ের পর নিজেকে ব্যর্থ দাবি করলেন সদ্যই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া এই ফুটবলার। “এই প্রতিযোগিতায় আমি ব্যর্থই বলা চলে। আমি ইউরো জিততে চেয়েছিলাম। আমি ভালো খেলতে পারিনি এবং আমরা বিদায় নিয়েছি। আমার বিশ্রাম প্রয়োজন তারপর নতুন জীবন শুরু করতে হবে। আমি আরো শক্তিশালী হয়ে ফিরবো।”

অস্ট্রিয়ার বিপক্ষে ইউরোর প্রথম ম্যাচে নাকের ইনজুরির কারণে সেমিফাইনালের আগ পর্যন্ত মুখে মাস্ক পরে খেলতে হয়েছে এমবাপেকে। তবে সেমিতে নিজের মাস্ক খুলে ফেলেন। সে সম্পর্কে এই ফুটবলার বলেন, “আমি মাস্ক নিয়ে পুরোই হতাশ ছিলাম। আমি ডাক্তারকে জিজ্ঞেস করেছিলাম এটা খোলার ব্যাপারে, তিনি আমাকে স্বাধীনতা দিয়েছিলেন। তাই পরে খেলিনি।

আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়