শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান তারেক রহমানের, এমপিদের দিলেন কঠোর বার্তা ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ০৪:০৪ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২৪, ০৯:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪ রান না পাওয়ায় ক্ষুব্ধ তামিম ইকবাল, মরকেলও চান নিয়ম পরিবর্তন (ভিডিও)

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান আসরের ২১তম ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। ওই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে  আম্পায়ারের দুইটি ভুল সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে শান্ত-রিয়াদদের। ফলে ইনিংসের শেষ ওভারে ৪ রানে হারতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

বাংলাদেশ ইনিংসের ১৭তম ওভারের দ্বিতীয় বলে ওটনিয়েল বার্টমানের বল মাহমুদউল্লাহ রিয়াদের প্যাডে লেগে বাউন্ডারি পার হয়ে যায়। এর আগেই সেই বলে এলবিডব্লিউর আবেদন হলে আম্পায়ার স্যাম নগাজস্কি তাতে সাড়া দেয়। তবে রিভিউ নিলে দেখা যায় বল বেরিয়ে যাচ্ছে লেগ স্ট্যাম্পেরও বাইরে দিয়ে। এতে বেঁচে যান মাহমুদউল্লাহ।

কিন্তু চার রান আর বাংলাদেশের স্কোর বোর্ডে যুক্ত হয়নি। আম্পায়ার ভুল সিদ্ধান্ত না দিলে এই চারটি অতিরিক্ত রান পেতে পারতো বাংলাদেশ। সেক্ষেত্রে হয়তো জয় নিয়ে মাঠ ছাড়তে পারতো টাইগাররা।

এই নিয়ে সামাজিক যোগোযোগমাধ্যমে শুরু হয়েছে সমালোচনা। ক্রিকেট বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকইনফোর এক আলোচনাতেও গুরুত্ব পেয়েছে বিষয়টি। যেখানে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার, বাংলাদেশের তামিম ইকবাল ও দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মরনে মরকেল বিষয়টি নিয়ে আলাপ করেছেন। তারা প্রত্যেকেই মনে করেন, আইসিসির উচিত এই নিয়ম বদলানো। -চ্যানেল২৪

তামিম বলেন, আমার মনে হয়, আপনার কাছে যখন সময় আছে। আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখতে পারেন, বল কোথায় গেল। সেটা কি বাউন্ডারি হলো, নাকি হলো না? এরপর আপনি আপনার সিদ্ধান্ত জানান। যদি ব্যাটসম্যান আউট না হয়, আর বল যদি তার থাইপ্যাডে বা অন্য কোথাও লেগে বাউন্ডারির বাইরে চলে যায়, তবে সে ক্ষেত্রে রান দেওয়া উচিত। যদি সে আউট না হয় আর কি। এটা আমি কঠিনভাবে বিশ্বাস করি।

দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মরকেলও তাদের সঙ্গে একমত। তিন বলেন, আমি একমত। কোনো সন্দেহ নেই। এটা বদলানো জরুরি। আশা করি, বিশ্বকাপের পর তেমন কিছু হবে।

একে

  • সর্বশেষ