শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৫ মে, ২০২৪, ০৪:৩৬ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২৪, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ যাত্রার আগে বাংলাদেশ দলের ফটোসেশন

স্পোর্টস ডেস্ক: আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এ টুর্নামেন্টে অংশ নিতে বুধবার রাতে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আয়োজক যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দল। সিরিজের তিন ম্যাচের খেলা হবে যথাক্রমে ২১, ২৩ ও ২৫ মে।

দেশ ছাড়ার আগে বুধবার (১৫ মে)  দুপুরে মিরপুর শেরবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন বিশ্বকাপ দলে ডাক পাওয়া ১৫ ক্রিকেটার। এ ছাড়া এই ফটোসেশনে ছিলেন কোচিং স্টাফ, সাপোর্ট স্টাফের সদস্যরা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

বিশ্বকাপে ডি গ্রুপে রয়েছে বাংলাদেশ। টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ডালাসে ৭ জুন ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে হাথুরুসিংহের শিষ্যরা। ১৩ জুন তৃতীয় ম্যাচে সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। একই ভেন্যুতে গ্রুপপর্বের শেষ ম্যাচে ১৬ জুন নেপালের বিপক্ষে লড়বে শান্তরা।

এফএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়