শিরোনাম
◈ লেবাননে ইসরায়েলি বিমান হামলা: অন্তত ১২ জন নিহত ◈ পাকিস্তান ক্রিকেটে আবার শ্বশুর–জামাই লড়াই!‌ ক্ষে‌পে‌ছে পি‌সিবিও ◈ দেড় বছর পর জামিনে কারামুক্ত সাবেক এমপি দবিরুল ইসলাম ◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কল্যাণ পার্টির অতিরিক্ত মহাসচিবের পদত্যাগ

সুজন কৈরী: [২] কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের রাজনৈতিক সিদ্ধান্তগুলোতে দ্বিমত পোষণ করে সব দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন দলটির অতিরিক্ত মহাসচিব আব্দুল্লাহ আল হাসান সাকীব।

[৩] সোমবার নিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাকীব বলেন, আমি মেজর জেনারেল ইবরাহিম সাহবের জন্য দোয়া করি। আল্লাহ তায়ালা উনাকে বুঝ দান করুন এবং জনগণের মনের ভাষা বুঝার তাওফিক দান করুন। শুধুমাত্র এমপি হওয়া একজন মানুষের লক্ষ্য হতে পারে না। রাজনৈতিক দল হতে হবে জনগণের কল্যাণের জন্য। শুধুমাত্র নিজের পরিবারের বিলাসিতার আকাক্সক্ষা পুরণ করাই যাদের উদ্দ্যেশ্যে তাদের দিয়ে জনগণের কোনো কল্যাণ হবে না।

[৪] সাকীব বলেন, অতএব বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সঙ্গে একমত পোষণ করে ইবরাহিম সাহেবের যথেষ্ট হুমকি (বিশেষ বাহিনি দিয়ে আমার ক্ষতি করা) উপেক্ষা করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নিজেকে পুনরায় শামিল করলাম। সম্পাদনা: সমর চক্রবর্তী

  • সর্বশেষ
  • জনপ্রিয়