শিরোনাম
◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৪, ০৩:২৩ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কারামুক্ত বিএনপি নেতা আলালের স্বাস্থ্যের খোঁজ নিলেন মঈন খান

সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও ড. আব্দুল মঈন খান ন আলাল ও

রিয়াদ হাসান: [২] বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে দেখতে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে তার বনানীর বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

[৩] এ সময় তিনি আলালের শারীরিক অবস্থা ও পরিবারের খোঁজ নেন। বিষয়টি জানান বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

[৪] এর আগে বৃহস্পতিবার আলালের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির অপর সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ দিন ফোন করে আলালের খোঁজ নেন সদ্য কারামুক্ত অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও।

[৫] দীর্ঘ ৩ মাস ২৩ দিন পর গত বুধবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আগে থেকেই অসুস্থ থাকা এই বিএনপি নেতা কারাগারে থাকার কারণে শারীরিকভাবে আরো অসুস্থ হয়ে পড়েছেন।

[৬] সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানান, ল্যাব এইড হাসপাতালের কিডনি বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের অধীনে চিকিৎসা নিচ্ছেন।

[৭] প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ  পণ্ড সহ সংশ্লিষ্ট ঘটনায় দায়ের করা মামলায় ৩১ অক্টোবর রাজধানীর কাঁঠালবাগান এলাকার একটি বাসা থেকে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। সম্পাদনা : কামরুজ্জামান

আরএইচ/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়