শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৩, ০৮:১৬ রাত
আপডেট : ০১ ডিসেম্বর, ২০২৩, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জামায়াতে ইসলামীর ৪৮ ঘণ্টা অবরোধ ঘোষণা

শাহানুজ্জামান টিটু: [২] ৪৮ ঘণ্টা অবরোধ ঘোষণা করে এবং নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম। 

[৩] বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিবৃতিতে তিনি বলেন, নির্বাচন কমিশন একতরফা গণবিরোধী তফসিল ঘোষণা করে দেশকে রাজনৈতিক সংকটের দিকে ঠেলে দিয়েছে। দেশের বৃহৎ রাজনৈতিক দলসমূহ একদলীয় নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। আজ্ঞাবহ নির্বাচন কমিশন জনগণের সেন্টিমেন্টকে অগ্রাহ্য করে ফরমায়েসি তফসিল ঘোষণা করে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নির্বাচন কমিশন মূলত দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে।  দেশের জনগণ, আন্তর্জাতিক মহল এবং গণতান্ত্রিক বিশ্বের সমালোচনার মুখে আওয়ামী লীগ প্রহসনের নির্বাচনকে অংশগ্রহণমূলক হিসেবে দেখানোর জন্য ডামি প্রার্থী দিয়ে একটি নতুন নাটকের আয়োজন করতে যাচ্ছে। আমরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সকল অপরাজনীতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। 

[৪] তিনি আরও বলেন, ২৮ অক্টোবর বিএনপি ও জামায়াতের মহাসমাবেশের পর থেকে এ পর্যন্ত ৮৩৭ এর অধিক মামলায় ২০ হাজার ৩২৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। আসামী করা হয়েছে ৭৩ হাজার ১২৩ জনকে। আর ৩৫টি মামলায় গত তিন মাসে ৬৩৬ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় সারাদেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৩ জন নেতাকর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। 

[৫] তিনি বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে উদ্ধারের লক্ষ্যে জামায়াতের নিবন্ধন সংক্রান্ত মামলায় ন্যায়ভ্রষ্ট আদেশ ও ফরমায়েসি একতরফা তফসিল ঘোষণার প্রতিবাদে এবং জালিম সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন কেয়ারটেকার সরকার গঠন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ সকল রাজবন্দি ও ওলামা-মাশায়েখের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার দাবিতে সারাদেশে রোববার (৩ ডিসেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি ঘোষণা করছি। সম্পাদনা: তারিক আল বান্না

এসটি/টিএবি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়