শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২৬ দুপুর
আপডেট : ০২ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করুন: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

মাজহারুল ইসলাম, মোশতাক আহমেদ: বিএনপিকে পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাতাল মেট্রোরেল প্রকল্পের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এ আহ্বান জানান তিনি। 

এ সময় ওবায়দুল কাদের বলেন, সারাদেশ মেট্রোরেলে মেতেছে। লুঙ্গি পরে গ্রামের মানুষ সারাদিন ধরে অপেক্ষা করছে মেট্রোরেলে ওঠার জন্য। আরো ছয়টা মেট্রোরেল নতুন সাজে গণপরিবহনে সুসজ্জিত হবে।

ওবায়দুল কাদের আরো বলেন, উন্নয়ন মাত্র শুরু হয়েছে। এই উন্নয়নে বিরোধীদলের জ্বালা শুরু হয়েছে। কত যে জ্বালা, পদ্মা সেতুর জ্বালা, উড়াল সেতুর জ্বালা। বিএনপির সবই ভুয়া। পথ হারা হয়ে বিএনপি এখন পদযাত্রা করছে। এসব পদযাত্রা বন্ধ করে নির্বাচনের দিকে যাত্রা করেন।

এমআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়