শিরোনাম
◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য: প্রধানমন্ত্রী ◈ চীনের সঙ্গে সুপারসনিক ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইরান ◈ রুগ্ন ও বন্ধ শিল্প কারখানা পুনরায় চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও)

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২২, ০৫:৩৭ বিকাল
আপডেট : ৩০ নভেম্বর, ২০২২, ০৮:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাপা চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন না জি এম কাদের

জি এম কাদের

শাহীন খন্দকার: জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে জি এম কাদের দলীয় কোন দায়িত্ব পালন করতে পারবে না বলে জানিয়েছেন, চেম্বার আদালত। একই সঙ্গে হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে।

এর আগে গঠনতন্ত্র অনুযায়ি জাতীয় পার্টির চেয়ারম্যান হিসাবে জি এম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করা হয়।

২৯ নভেম্বর হাইর্কোটের বিচারপতি শেখ আব্দুল আউয়ালের একক বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে জিএম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম।

এদিকে গত ৪ অক্টোবর জাতীয় পার্টির বহিস্কৃত নেতা এবং দলটির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা চেয়ারম্যান হিসেবে জিএম কাদেরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা করেন।

পরবর্তীতে ৩১ অক্টোবর ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালত জি এম কাদেরের দলীয় যাবতীয় কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন।

পরে শেখ সিরাজুল ইসলাম ও কলিম উল্যাহ মজুমদারসহ কয়েকজন আইনজীবি জি এম কাদেরের পক্ষে আবেদন করেন। আবেদনে জিএম কাদেরের ওপর গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার আদেশ প্রত্যাহার চাওয়া হয়।

এসকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়