শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৪:৫৮ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৪:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রংপুর সিটি নির্বাচনে যাচ্ছে না বিএনপি

সংবাদ সম্মেলন

মোস্তাফিজার বাবলু : কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী এই নির্বাচন বর্জন করায় এবং দলের পক্ষ থেকে অনুমতি প্রদান না করায় নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য গত রসিক নির্বাচনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী কাওছার জামান বাবলা।

মঙ্গলবার  নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, রংপুর মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জহির আলম নয়ন ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশফাকুল ইসলাম বসুনীয়া আজাদ প্রমুখ ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাওছার জামান বাবলা বলেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি গ্রহন করেছিলাম। রংপুরের সাধারণ জনগণ ও দলীয় কর্মীবৃন্দের পক্ষ থেকে আমাকে নির্বাচনে অংশ গ্রহণের জন্য প্রচন্ড চাপ দেয়া হচ্ছিলো। কিন্তু জাতীয়তাবাদী দল (বিএনপি) এই নির্বাচন বর্জন করায় এবং দলের পক্ষ থেকে অনুমতি প্রদান না করায় আমার পক্ষে নির্বাচনে মেয়র পদে অংশগ্রহন করা সম্ভব হচ্ছে না। এজন্য আমি সম্মানিত ভোটদাতা জনগন এবং দলীয় নেতা-কর্মীদের কাছেগভীরভাবে দুঃখ প্রকাশ করছি।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, জাতীয়বাদী দল বিএনপি মনে করে এই অবৈধ স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে নির্দলীয়- নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচন কমিশন গঠন করে সকল দলের অংশগ্রহনে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা হবে এবং সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহন করবে ইনশাআল্লাহ। বিএনপি আরও মনে করে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত দল সমূহের সমন্বয়ে জাতীয় সরকার গঠন করে নতুন উদ্যমে রাষ্ট্র মেরামতের সুযোগ সৃষ্টি করা হবে।

তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার দেশের অর্থনীতি লুটপাট করে বিদেশে পাচার করেছে। বিএনপির নেতাকর্মীদের নামে হাজার হাজার আজগুবি গায়েবী মামলা দিয়ে জেল-জুলুম হয়রানি নির্যাতন চালিয়ে যাচ্ছে।এমতাবস্থায় দলীয় নির্দেশ মেনে নিয়ে আমি রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশগ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত ঘোষণা করছি।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ