শিরোনাম
◈ ঢাকাসহ সারা দেশকে টোকিওর মতো পরিচ্ছন্ন গড়তে চায় সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ জাতিসংঘে কিউবা-যুক্তরাষ্ট্রের উত্তপ্ত বাক্যবিনিময়, অধিবেশন স্থগিত করলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ◈ মেয়াদ শেষের পথে গঙ্গা চুক্তি, সাড়া নেই ভারতের ◈ বাংলাদেশ-নেপালের পর ইউরোপজুড়ে জেন-জি আন্দোলন, ভবিষ্যৎ ও স্বপ্ন হারানোর ক্ষোভে রাজপথে তরুণেরা ◈ এবার এক নারীর সঙ্গে নাটোর-৪ আসনের এমপি আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল! ◈ অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে সেশেলসকে হারালো বাংলাদেশ ◈ এশিয়া কাপ আর্চারিতে কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের স্বর্ণজয় ◈ সেঞ্চুরির দুয়ারে সাদমান, দাপুটে দিনে বাংলাদেশের সংগ্রহ ২১৩ ◈ আইইডিসিআর পরিচালককে মারধরের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ◈ তরুণ ফুটবলার ইয়ামাল ব্যালন ডি’অর ও ব্যক্তিগত ট্রফি অনেক জিতবে

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২২, ০৫:০৭ বিকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২২, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় আ.লীগ নেতাদের বাসায় বাসায় বিএনপির আত্মীয় নেতাকর্মীরা

শাহজাজাদা এমরান : শনিবার বিএনপির কুমিল্লা বিভাগীয় সমাবেশ। এই সমাবেশে যোগ দিতে কুমিল্লা বিভাগের চারটি জেলাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার নেতাকর্মী এখন কুমিল্লায়। বিএনপির নেতাকর্মীদের পদচারনায় এখন মুখরিত নগর কুমিল্লা।

গণসমাবেশে যোগ দিতে আসা বিএনপির অনেক নেতাকর্মী উঠেছেন তার আওয়ামী লীগ নেতাকর্মীদের আত্মীয়ের বাসায়। 

শুক্রবার কুমিল্লা টাউন হলল মাঠে গিয়ে কথা হয়  চাঁদপুর, নোয়াখালি, লক্ষীপুর ও খাগড়াছড়ি জেলার প্রায় অর্ধশত নেতাকর্ম দের সাথে। যারা কেউ এসেছেন শুক্রবার সকালে, কেউবা এসেছেন বৃহস্পতিবার দিনে,রাতে আবার কেউ এসেছেন বুধবার রাতে।

কোথায় উঠছেন জানতে চাইলে অতিথিরা জানান, আমাদের আত্মীয় আছেন তাদের বাসায় উঠেছি। আত্মীয়ের নাম জানতে চাইলে হাসি দিয়ে বলেন, আমার আংকেল জেলা আওয়ামীলীগের সম্পাদকীয় একটি পদে আছেন। নাম বললে সমস্যা হবে। আমার সাথে আরো ৭জন বন্ধু আছে। সবাই আংকেলের বাসায় উঠছে। 

খবর নিয়ে জানা যায়, আওয়ামী লীগ ও এর অঙ্গনংগঠনের প্রায় অর্ধশত নেতাকর্মীদের বাসায় রয়েছে বিএনপি বা এর অঙ্গসংগঠনের  আত্মীয় নেতাকর্মীরা। তারা সবাই গণসমাবেশে যোগ দিতে কুমিল্লা এসেছেন। 

জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা এই প্রতিবেদককে বলেন, আমাদের দেশটা খুবই ছোট। এখানে সব জেলাতেই সবার আত্মীয় স্বজন আছেন। আমরাও তার বাহিরে না ।সুতরাং এটা নিউজের কোন বিষয় না। 

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এক নেতা বলেন, আমার এক ঘনিষ্ট আত্মীয় সে অনেক দিন হলো আমাদের বাসায় বেড়াতে আসে না। তাদের গণসমাবেশ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে এসেছে। হয়তো শনিবার বিকেলে চলে যাবে। এমনতো আমাদের সব দলের মধ্যেই হয়ে থাকে। নিউজে নাম দিয়েন না। দিলে আবার ভেজাালে পড়তে হতে পারে। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ