শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রকে মানতে হবে ইরানের ৭ শর্ত: বাকেরি ◈ বগুড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, আটক ৪ নারী ◈ ঢাকায় এক রাতে ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বৈশাখী পরিবহনের বাসে আগুন ◈ যুক্তরাষ্ট্রে চিকিৎসায় সরকারি সহায়তা নিলেই ভবিষ্যতে ভ্রমণে নিষেধাজ্ঞার ঝুঁকি: মার্কিন দূতাবাস ◈ মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ঘিরে ভারত কেন আলোচনায়?  ◈ শেষ হচ্ছে পিসিবির এনওসি নাটক! লিগের সঙ্গে করছে সমঝোতা! ◈ রোহিঙ্গাদের স্বদেশে ফেরার আশা, কতটা বদলাবে আন্তর্জাতিক আদালতের রায়ে? ◈ টেকনাফে ৫৬ জিম্মি উদ্ধার, বেরিয়ে এলো পাচারচক্রের ভয়ংকর তথ্য ◈ ঢাকায় দুই রুটে মনোরেল নির্মাণের পরিকল্পনা, চলছে নকশার কাজ ◈ কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন তারেক রহমান, সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ১২:৫৭ দুপুর
আপডেট : ২৪ নভেম্বর, ২০২২, ০৩:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৯ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশের ঘোষণা, সংঘাতের আশঙ্কা

আওয়ামী লীগ

এম এম লিংকন: বিএনপির পূর্ব ঘোষিত ১০ ডিসেম্বরের মহা সমাবেশের একদিন আগে ৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ করবে। মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা আগেই দিয়ে রেখেছে বিএনপি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিএনপির এই সমাবেশ ঠেকাতে রাজধানীতে পাল্টা কর্মসূচির পরিকল্পনা করছে বলে কিছুদিন ধরেই রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন। আবার আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা  বলে আসছেন তারা বিএনপির এই সমাবেশ ঠেকাতে প্রস্তুত রয়েছে।

যদিও কোন কোন নেতা বলেছেন বিএনপি মহাসমাবেশের নামে অনিয়ম বা বিশৃঙ্গলের চেষ্ঠা করলে তাদের কঠোরভাবে দমন করা হবে। ফলে ১০ ডিসেম্বর ঘিরে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে।  

এরইমধ্যে ১০ ডিসেম্বরের ঠিক আগের দিন পল্টনে সমাবেশের ঘোষণা দিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এর আগে গত রোববার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। উত্তরের সমাবেশের পরে এবার দক্ষিণ শাখা এই সমাবেশের তারিখ নির্ধারণ করেছে। 

এ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানান ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন।

এমএল/এএ

  • সর্বশেষ