শিরোনাম
◈ দেশে আবারও শক্তিশালী ভূমিকম্প ◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও)

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২২, ০৯:১৮ রাত
আপডেট : ০১ অক্টোবর, ২০২২, ০৯:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোট ডাকাতির জন্য ইভিএম নয়, ব্যালট চায় বিএনপি: কাদের

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের

এম এম লিংকন: ভোট ডাকাতির জন্য ইভিএম নয়, ব্যালট চায় বিএনপি বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (১ অক্টোবর) রাজধানীর হাজারীবাগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি বলেন, মির্জা ফখরুল রাজনীতি করেন, শিক্ষকতা করেছেন। কিন্তু জ্যোতির্বিদ্যা জানেন, এটা জানতাম না। তিনি (ফখরুল) বললেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০টি আসনও পাবে না। তিনি জ্যোতিষী, জ্যোতিষী ফখরুল। তিনি আমাদের ৩০টি আসনও দেবেন না।

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে কাদের বলেন, আপনাদের দেশনেত্রী ২০০৮ সালে বলেছিলো , আওয়ামী ৩০টি আসনও পাবে না। নির্বাচনে কি হল- বিএনপি ৩০টি সিট পেয়েছে। এখনও আবার সংখ্যাতত্ত্বের হিসাব দিচ্ছেন। ভোটের এখনও ১২-১৩ মাস বাকি।

সেতু মন্ত্রী আরও বলেন, ভোটে কী হবে, সেটা জানেন আল্লাহ-পাক, এদেশের জনগণ জানেন। তার (ফখরুল) কথায় জনগণ ভোট দেবে না। আমাদের কর্মীদের গাঁয়ে হাত তুলছেন, আমাদের কর্মীদের গাঁয়ে হাত তুললে খবর আছে। আবারও বলছি, খবর আছে। পাল্টা জবাব পাবেন।

তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গ টেনে কাদের বলেন, তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা (বিএনপি) নির্বাচনে যাবেন না, নির্বাচন হতে দেবেন না। আপনারা এমন সময় নির্বাচনে আসবেন, যখন দলের অবস্থা জগাখিচুড়ী, ছত্রভঙ্গ গতবারের মতো অবস্থা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে আসা না আসা আপনাদের অধিকার। আমরা চাই আপনারা নির্বাচনে থাকুন। একটা বড় দল, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হোক। না আসলে না আসুন, জোর করে আনবো। দেশে সংবিধান আছে, নিয়ম-কানুন আছে, নির্বাচন কমিশন আছে। জোর করে নির্বাচনে আনার দরকার তো আমাদের নেই।

এ সময় সমাবেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়