শিরোনাম
◈ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ বিদেশী শ্রমিক কমাচ্ছে মালয়েশিয়া, অনিশ্চয়তায় বাংলাদেশের শ্রমবাজার! ◈ দখল-দূষণে মরছে ঢাকার খাল, দেড় বছর ধরে বন্ধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ◈ দিলারা জামানের বাড়ি দখলের সত্যতা নেই! আসল ঘটনা জানালেন অভিনেত্রী নিজে ◈ কক্সবাজারে ৪ হোটেলে ২৮০ অনলাইন ‘জুয়া-প্রতারণার ল্যাব’! ◈ দুই লাখ টাকা ঋণের কিস্তি দিতে দেরি হলে বাড়িতে নোটিশ- মামলা, বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না? ◈ শেষ পর্যন্ত হে‌রেই গে‌লো রিয়াল মা‌দ্রিদ ◈ গ্যাস-বিদ্যুৎ সংকটের বিকল্প খুঁজছে সরকার, ভরসা নবায়নযোগ্য জ্বালানিতে ◈ আর্থিক বিশ্বের নতুন শক্তি হংকং, পেছনে ফেলতে পারে নিউইয়র্ক-লন্ডনকে ◈ শিক্ষার বেহাল দশা নিয়ে আন্দোলনে শিশুরা, ভারতে জেন আলফার উত্থান

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২৬, ০৩:৪০ দুপুর
আপডেট : ১৭ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস যে ২০ আসন পেলো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জেটের আসন সমঝোতায় ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা হয়েছে। জোটের অংশ হিসেবে মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস ২০ আসনে প্রার্থী দেবে।

খেলাফত মজলিস যে আসনগুলো পেয়েছে সেগুলোর মধ্যে রয়েছে- সিরাজগঞ্জ-৩, ময়মনসিংহ-২, নেত্রকোনা-১, কিশোরগঞ্জ-৩, মানিকগঞ্জ-৩, ঢাকা-১৩, গাজীপুর-৩, নরসিংদী-৩, ফরিদপুর-২, গোপালগঞ্জ-২, মাদারীপুর-২, শরীয়তপুর-১, সুনামগঞ্জ-৩, মৌলভীবাজার-৪, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-১, চট্টগ্রাম-৫, রাঙামাটি, কিশোরগঞ্জ-১ এবং ফরিদপুর-৪। দলীয় সূত্র জানায়, এসব আসনে বাংলাদেশ খেলাফত মজলিস নিজস্ব প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে।

এদিন সংবাদ সম্মেলনে আসন ভাগাভাগির বিষয়ে জানান জামায়াতে ইসরামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, মোট ২৫৩ আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে। এরমধ্যে নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯ আসন থেকে লড়বে। পাশাপাশি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০ আসনে লড়বে। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি ও এলডিপি ৭টি আসনে লড়বে।

অন্যদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি ও নেজাম ইসলাম পার্টি ২টি আসনে লড়বে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আসন সমঝোতা নিয়ে সম্প্রতি কয়েক দফায় বৈঠক করে জোটে থাকা দলগুলো। পরবর্তীতে বুধবার (১৪ জানুয়ারি) আসন সমঝোতার বিষয়ে সংবাদ সম্মেলনে ঘোষণা দেয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই সেই সংবাদ সম্মেলন স্থগিত করা হয়।

সবশেষ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া বাকি ১০টি দলের নেতৃবৃন্দদের উপস্থিতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠকের মধ্যেও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলে জামায়াতের নেতৃত্বাধীন জোট। পরবর্তীতে সেই বৈঠক শেষে রাতেই জোটের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানানো হয়।

 

  • সর্বশেষ