শিরোনাম
◈ দুই জাহাজ কেনায় উধাও ১০ মিলিয়ন ডলার ◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৪:৫৭ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারমুক্ত হচ্ছেন তারেক রহমান, রাতেই আসতে পারে ঘোষণা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক আহ্বান করেছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি হবে বলে দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

বৈঠকে সভাপতিত্ব করবেন তারেক রহমান নিজেই। দলীয় সূত্র জানিয়েছে, এটি কোনো পূর্বনির্ধারিত বৈঠক নয়। তাই আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো আলোচ্যসূচিও ঘোষণা করা হয়নি। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এতেই তারেক রহমানকে ‘ভারমুক্ত’ করে বিএনপির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর মারা যান। এই শোক কাটিয়ে দলটি এখন সাংগঠনিকভাবে নতুন অধ্যায়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে। সামনে জাতীয় নির্বাচন- এই প্রেক্ষাপটে দলের নেতৃত্ব কাঠামোকে পূর্ণাঙ্গ ও স্পষ্ট করা জরুরি বলে মনে করছেন শীর্ষ নেতারা।

দলীয় সূত্র আরও জানায়, জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পরামর্শ দিয়েছেন।

গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, দু-একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করা হবে।

খালেদা জিয়া ২০১৮ সালে কারাবন্দি হওয়ার পর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়