শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ০১ জানুয়ারী, ২০২৬, ০৫:০৭ বিকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হলফনামা: এইচএসসি পাস ‘লেখক-গবেষক’ সারোয়ার তুষারের বছরে আয় সাড়ে ৩ লাখ

নরসিংদী-২ (পলাশ) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার।

হলফনামা অনুযায়ী, সারোয়ার তুষারের শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক। পেশায় লেখক ও গবেষক। 

তার কোনো স্থাবর কিংবা অস্থাবর সম্পত্তি নেই। লেখালেখির মাধ্যমে বছরে তার আয় ৩ লাখ ৪০ হাজার টাকা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র ও হলফনামা দাখিল করেন এনসিপি নেতা তুষার।

Advertisement

তার সম্পদের মধ্যে নগদ অর্থ ৩ লাখ টাকা দেখানো হয়েছে। আয়কর রিটার্নে তিনি মোট সম্পদ ২ লাখ ২০ হাজার টাকা দেখিয়েছেন।


তবে তার নামে কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট, যানবাহন বা অন্য কোনো স্থাবর ও অস্থাবর সম্পত্তির তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।

হলফনামা অনুযায়ী, লেখক হওয়ার আগে সারোয়ার তুষার গবেষক হিসেবে কর্মরত ছিলেন। তবে তিনি কোথায় গবেষক হিসেবে কাজ করেছেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি।

এছাড়া তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই বলেও হলফনামায় উল্লেখ করা হয়েছে।

বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসাইন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

এ আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জামায়াতে ইসলামীর প্রার্থী নরসিংদী জেলা জামায়াতের সেক্রেটারি উপাধ্যক্ষ আমজাদ হোসাইন।

নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনে মোট ৪৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ