শিরোনাম
◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৫ রাত
আপডেট : ১১ মার্চ, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আসিফের দলে যোগদান বিষয়ে যে তথ্য দিলেন রাশেদ

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি গণঅধিকার পরিষদে ফের যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছেন বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

বুধবার (১০ ডিসেম্বর) বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪-এর সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। যদিও আসিফ মাহমুদ এখনো খোলাসা করেননি তিনি কোন দলে যোগ দিচ্ছেন।

রাশেদ খান বলেন, গণঅধিকার পরিষদে আসতে চান আসিফ মাহমুদ। আগেও তিনি গণঅধিকার পরিষদের সঙ্গে যুক্ত থাকায় নেতৃত্ব পর্যায়ে তাকে ফেরানোর বিষয়ে ইতিবাচক মনোভাব রয়েছে। এ নিয়ে আলোচনাও চলছে, তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আসিফ মাহমুদকে সেক্রেটারির পদ ছাড়তে প্রস্তুত কি না, এমন প্রশ্নে রাশেদ খান বলেন, আসিফ মাহমুদকে অবশ্যই সম্মানজনক পদ দেওয়া হবে। তিনি আগেও আমাদের সঙ্গে ছিলেন। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

এদিকে বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন তিনি।

সংবাদ সম্মেলনে পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নির্বাচন করব, এটা নিশ্চিত। তবে পদত্যাগের বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে পারব না। পদত্যাগের বিষয়ে পরবর্তী তথ্য জানা যাবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। সেখান থেকেই এই বিষয়ে জানানো হবে।’

এদিকে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তারা পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করে তাদের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেন। এ সময় প্রেস সচিব প্রধান উপদেষ্টার পক্ষ থেকে লিখিত বক্তব্য তুলে ধরেন।

এতে দুই উপদেষ্টার উদ্দেশে ড. ইউনূস বলেন, ‘অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে যে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণ ও বিকাশে তোমরা একইভাবে সক্রিয় ভূমিকা রাখবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়