শিরোনাম
◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায় 

প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৫, ০১:২৭ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আ.লীগ-জাপাসহ ১৪ দলের বিরুদ্ধে বিচারের দাবি ২২ দলের

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ ১৪ দলের বিরুদ্ধে বিচারের দাবিতে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ ২২টি রাজনৈতিক দল একমত হয়েছে।

সোমবার বিকেলে রাজধানীর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় বৈঠক শেষে এ তথ্য জানান সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ খান। এ সময় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তোলা হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে নূরুল হকের ওপর হামলাকারীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। এ ছাড়া নূরের ওপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্রুততম সময়ে সব দলের উদ্যোগে একটি সর্বদলীয় প্রতিবাদ সভার আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনের সব পক্ষের মধ্যে ভেদাভেদ ভুলে পুনরায় ঐক্য গড়ার ব্যাপারেও সম্মতি হয়।

রাশেদ খান আরও বলেন, নূরের ওপর হামলা ছিল একটি টেস্ট কেস। তারা বুঝতে চেয়েছে, বিষয়টিতে কী ধরনের প্রতিক্রিয়া হয়।

২২ দলের এ বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনসহ বিভিন্ন দলের নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, এনসিপিসহ ২২টি দল সামনের দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকার শপথ নেন। এ ছাড়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে সবাই একমত হন। একই সঙ্গে শহীদ মিনারে সংহতি সমাবেশ আয়োজনে ২২টি দল একযোগে থাকবে বলেও একমত পোষণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়