শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২৫, ১২:১৪ রাত
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আছিয়া হত্যায় ৯০ দিনের মধ্যে বিচার শেষ করে রায় বাস্তবায়ন করতে হবে : চরমোনাই

ডেস্ক রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম মাগুরার শিশু আছিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, যে অভিশপ্তরা এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের বিচার আগামী ৯০ দিনের মধ্যে সমাপ্ত করে রায় কার্যকর করতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, প্রয়োজনে আইন সংশোধন করুন বা নতুন আইন তৈরি করুন কিন্তু ৯০ দিনের মধ্যে রায়ের বাস্তবায়ন দেখতে চায় দেশবাসী।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর শ্রমিক অসন্তোষ নিয়ে বলেন, পোষাক শ্রমিকের ঘাম ও শ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে। কিন্তু ঈদ আসলে সেই শ্রমিকদের ঘামে অর্জিত বেতন-বোনাস আদায় করার জন্য রাস্তায় নামতে হয়, বিক্ষোভ করতে হয়। এরচেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। তাই কোন ধরণের অজুহাত না দেখিয়ে ২০ রোজার মধ্যে শ্রমিকের বেতন-বোনাস বুঝিয়ে দিতে হবে।

ঢাকার সাততলা বস্তিতে আগুনে সর্বস্ব হারানো অসহায় নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে পীর সাহেব চরমোনাই বলেন, রাষ্ট্রকে অবশ্যই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে এবং দেশের অগ্নি নিরাপত্তা জোড়দার করতে হবে।

দেশের আইন-শৃংখলা পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, অপরাধীদের চেয়ে রাষ্ট্র অনেক বড়। ফলে অপরাধীদের দমনের ক্ষেত্রে কোন ধরণের ব্যর্থতা গ্রহনযোগ্য না। তাই যে কোন মূল্যে তাদের দমন করতেই হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়