শিরোনাম
◈ কৃষক কার্ড বিতর‌ণের জন‌্য  তৈরি করা তালিকায় পাঁচ শতাধিক  অস্তিত্বহীন ◈ ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ আবার আলোচনায়, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বাংলাদেশের দলগুলোর ◈ আজ থেকে ঈদযাত্রায় ট্রেন টিকিট বিক্রি শুরু ◈ ইরানে ভূমিকম্প, কেঁপে উঠল তেহরান ◈ ‌মে‌সিকা‌ণ্ডের ফাইল চেয়েছি, প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো : নতুন ক্রীড়ামন্ত্রী নিশীথ ◈ ১৫০ কোটি টাকার বালাসী-বাহাদুরাবাদ ফেরিঘাট টার্মিনাল এখন ড্রেজার বেইজ ◈ যুক্তরাজ্যে রাষ্ট্রপতির হৃদযন্ত্রে ব্লক শনাক্ত, জরুরি ভিত্তিতে রিং স্থাপন ◈ যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতায় এবার মধ্যস্থতা করবে যে শক্তিশালী দেশ! ◈ দেশজুড়ে ডিলার নিয়োগ দিচ্ছে টিসিবি, আবেদন করবেন যেভাবে ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২৫, ০৭:২১ বিকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

লন্ডনে চিকিৎসারত বেগম খালেদা জিয়াকে দেখতে গেলেন  মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম: লন্ডনে চিকিৎসারত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে সেখানে পৌঁছেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় হিথ্রো বিমানববন্দরে পৌঁছান তিনি। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। 

বিমানবন্দরে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় যুক্তরাজ্য বিনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন । 

বিমানবন্দরে উপস্থিত থাকা একজন জানান, মির্জা আব্বাস বলেন , ম্যাডাম জিয়া চিকিৎসারত আছেন। তাই তাকে দেখতে এসেছি। এটি আমার দায়িত্ব। সাংবাদিকদের পক্ষ থেকে মাইনাস টু ফর্মুলা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, 'মাইনাস টু ফর্মুলা' অকার্যকর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়