শিরোনাম
◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৪, ১০:০৫ রাত
আপডেট : ১০ মে, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ হাসিনার পদত্যাগ ছাড়া জনতার রুদ্ররোষ থামবে না বিক্ষোভ সমাবেশে: মুফতী সৈয়দ ফয়জুল করীম 

আমিনুল ইসলাম: [২] রক্ত ঝরেছে আবু সাইদ, মুগ্ধসহ হাজার হাজার নারী-পুরুষ ও শিশুর। রক্ত দেয়া শুরু হয়েছে কত রক্ত প্রয়োজন শেখ হাসিনার। আর কত লাশ ও রক্তের প্রয়োজন। রক্ত দেয়া যেহেতু শুরু হয়েছে, শেখ হাসিনার পতন না হওয়ার পর্যন্ত ছাত্র-জনতার এ আন্দোলন শেষ হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই।

[৩] তিনি আরো বলেন,  রাজপথে যেহেতু নারী-পুরুষ, ছাত্র, অভিভাবক, ডাক্তার, আইনজীবী, আলেম-ওলামা, নায়ক-গায়কসহ সকল স্তরের মানুষ নেমে এসেছে, শেখ হাসিনার পতনই হবে এর একমাত্র সমাধান। জনতার রুদ্ররোষ শেখ হাসিনা বুঝতে চেষ্টা করুন। ছাত্র-জনতার একটিই দাবি তা হলো খুনি হাসিনার পদত্যাগ। অন্যথায় জনগণ ঘরে ফিরে যাবে না। সোমবার  জনতার টর্নেডো রাজপথে দেশবাসী দেখতে পাবে।

[৪] রোববার  রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণমিছিল পূর্ব জমায়েতে তিনি এসব কথা বলেন।

[৫] কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূমের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, দলের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সহকারি মহাসচিব প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, যুবনেতা মাওলানা নেছার উদ্দিন, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, মাওলানা দেলাওয়ার হোসাইন সাকী, ডা. শহিদুল ইসলাম, মুফতী মানুসর আহমদ সাকী. ছাত্রনেতা মুন্তাছির আহমদ, মুফতী ফরিদুল ইসলাম।

[৬] বায়তুল মোকাররম উত্তর গেট থেকে  মুফতী ফয়জুল করীমের নেতৃত্বে মিছিলটি পল্টন মোড় হয়ে প্রেসক্লাব কদম ফোঁয়ারা হয়ে শাহবাগ গিয়ে পৌঁছলে এক অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়। ছাত্র-জনতা ইসলামী আন্দোলনের মিছিলটিকে অভিনন্দন জানান।

[৭] এসময় শাহবাগ চত্বরে ছাত্র-জনতার উদ্দেশ্যে মুফতী ফয়জুল করীম শায়খে চরমোনাই বলেন, আমরা ছাত্রদের সকল আন্দোলন সংগ্রাম ও কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করেছি।  এখন আর ছাত্রদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন সকল শ্রেণি, পেশা ও সাধারণ মানুষের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন বিজয় সন্নিকটে। চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার এই আন্দোলন শেষ হবে না। 

[৮] তিনি ছাত্রদের সকল কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে বলেন, আমরা ছাত্রজনতার আন্দোলন সংগ্রামে আছি এবং থাকব মুফতী ফয়জুল করীম পুলিশ, বিজিবি, র‌্যাব, সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগণের টাকায় কেনা গুলি জনগণের ওপর আর একটিও মারবেন না। জনগণের কাতারে নেমে আসুন। তাহলে আপনারা ভালো থাকবেন, আমরাও ভাল থাকবো।

[৯] তিনি বলেন, আমরা মরার জন্য একসাথে হলে কেউ আমাদেরকে মারতে পারবে না। আর বাচাঁর জন্য ছিন্নভিন্ন হলে কেউ বাঁচবো না। সম্পাদনা: কামরুজ্জামান

  • সর্বশেষ