শিরোনাম
◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৮:১২ রাত
আপডেট : ০৮ এপ্রিল, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিক্ষার্থীদের বুকে গুলি চালিয়ে নিজেদের পতন ডেকে এনেছে: খেলাফত মজলিস

রিয়াদ হাসান: [২] খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, একদিকে আলোচনার কথা বলছে অন্যদিকে গুলি চালাচ্ছে। ছাত্রলীগের সন্ত্রাসী, পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে রক্তপাত ঘটাচ্ছে। ঢাকা, সাভার, মাদারীপুর, নরসিংদী সহ দেশের বিভিন্ন স্থানে হামলা ও গুলি চালিয়ে অন্তত ১১ জন শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। হাজার হাজার শিক্ষার্থীকে আহত করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১৮ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকে সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচী চলাকালে ঢাকাসহ সরাদেশে বহু শিক্ষার্থী নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এক বিবৃতিতে এসব কথা বলেন তারা। এতে অবিলম্বে ছাত্র হত্যা বন্ধের দাবী জানিয়েছে খেলাফত মজলিস।

[৪] নেতৃদ্বয় বলেন, ঢাকাসহ সারাদেশ আজ রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে। সরকারকে এ খুনের মাশুল দিতে হবে। সরকার ছাত্রলীগকে মাঠে নামিয়ে কোটা সংস্কার আন্দোলকারী শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনকে সংঘাত ও ভয়াবহ রক্তপাতের দিকে ঠেলে দিয়েছে। এর দায় সম্পূর্ণরূপে সরকারকে বহন করতে হবে।

[৫] নেতৃদ্বয় আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর গুলি, হামলা, নির্যাতন বন্ধ, গতকাল ১৭ জুলাই ও আজকের হত্যাকাণ্ডে জড়িত খুনীদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবী জানান। একই সঙ্গে কোটা সংস্কার আন্দোলনে হত্যার প্রতিবাদে শুক্রবার সারাদেশে খেলাফত মজলিস ঘোষিত বিক্ষোভ ও দোয়া কর্মসূচী সফলের আহ্বান জানান।

[৬] কর্মসূচি ঘোষণা করে বিবৃতিতে উল্লেখ করা হয়, কোটাসংস্কার আন্দোলনে ছাত্রলীগ-পুলিশের নির্মম নির্যাতন, হত্যার প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে খেলাফত মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা বায়তুল মোকাররম উত্তর গোইট থেকে বিক্ষোভ মিছিল কর্মসূচী অনুষ্ঠিত হবে। সম্পাদনা: কামরুজ্জামান

আরএইচ/কে/এনএইচ

  • সর্বশেষ