শিরোনাম
◈ যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের নিয়মে বড় পরিবর্তন, আইএলআর পেতে ১০-১৫ বছর অপেক্ষা করতে হবে বাংলাদেশিদের? ◈ গঙ্গার পানি চুক্তি নবায়নে আশাবাদী বাংলাদেশ, সৌদি আরবের জবাবের অপেক্ষায় সরকার ◈ আগারগাঁওয়ে রাতের আঁধারে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ ◈ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা, যেসব কাজ করলে হতে পারে জরিমানা বা শাস্তি ◈ যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন মঙ্গলবার, কী হবে ট্রাম্পের ভাগ্য? ◈ আফগা‌নিস্তান প্রিমিয়ার লিগের ড্রাফটে বাংলাদেশের সা‌কিব-মুশ‌ফিকসহ ১০ ক্রিকেটার ◈ এক লাফে ২২৩ টাকা বাড়ল এলপিজির দাম ◈ শুল্কের চ্যালেঞ্জের মধ্যেও যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, আয় বেড়েছে ১১.৫১ শতাংশ ◈ ‘আসামে এলে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেব’, রাহুলকে হিমন্ত ◈ বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ব্যবসায় নামতে চায় টিসিবি

প্রকাশিত : ১১ জুন, ২০২৪, ১০:০৮ রাত
আপডেট : ১১ জুন, ২০২৪, ১০:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউর রহমান ও বিএনপিকে দেশের মানুষ কখনও ভুলবে না: মির্জা  ফখরুল

সোহেল হোসেন, মানিকগঞ্জ: [২] বিএনপির মহাসচিব বলেন, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই একদলীয় তথা বাকশাল থেকে বের করে নিয়ে এসেছেন। এই দেশের মানুষের গণতান্ত্রিক যে আকাক্সক্ষা বহুদলীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছেন। মানুষকে কথা বলার স্বাধীনতা এবং সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছিলেন। এটাই ছিল জিয়াউর রহমানের কারিশমা।’

[৩] মঙ্গলবার বিকালে সদর উপজেলায় গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিভাগ বিএনপির আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

[৪] বিএনপি মহাসচিব বলেন, জিয়াউর রহমানের রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি, বিএনপির রাজনীতি দেশের মানুষের জন্য। এ জন্য কখনই এ দেশের মানুষ বিএনপি ও জিয়াউর রহমানকে ভুলবে না। এই কারণেরই বিএনপি এখনও বাংলাদেশের মানুষের কাছে সব  থেকে বেশি শক্তিশালী এবং ভালো অবস্থানে আছে।

[৫] মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,  আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নাই। এটা হচ্ছে আজিজ আর বেনজীরের আওয়ামী লীগ। আওয়ামী লীগ এখন রাজনৈতিক প্রতিষ্ঠান নয়। তারা চরম ভাবে ব্যাংকদুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, তারা দেউলিয়া হয়ে গেছে। তাই সম্পূর্ণভাবে দুর্নীতিবাজ আমলাদের ওপরে, দুর্নীতিবাজ রাজকর্মচারীদের সঙ্গে আতাত করে আওয়ামী লীগকে ক্ষমতায় টিকে থাকতে হচ্ছে।

[৬] বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদের সভাপতিত্বে সেমিনারে অধ্যাপক ড. দিলারা চৌধুরী, অধ্যাপক ড. তাজমেরী ইসলাম, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. কামরুল হাসান, মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, সাংবাদিক আবদাল আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। সেমিনারে ঢাকা বিভাগের আট জেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ